advertisement

Alipurduar News: হার মেনে পালিয়ে গেল লেপার্ড, লুটিয়ে পড়লেন মহিলা চা শ্রমিক, জানুন ঘটনা 

Last Updated:

লেপার্ডের সঙ্গে তুমুল যুদ্ধ। মহিলা চা শ্রমিকের কাছে পরাজিত হয়ে লেপার্ড পালিয়ে যায় ঝোপে। কিন্তু লেপার্ডের আক্রমণের দাগ শরীরে নিয়ে লুটিয়ে পড়েন ওই চা শ্রমিক।

লেপার্ড 
লেপার্ড 
আলিপুরদুয়ার: লেপার্ডের সঙ্গে তুমুল যুদ্ধ। মহিলা চা শ্রমিকের কাছে পরাজিত হয়ে লেপার্ড পালিয়ে যায় ঝোপে। কিন্তু লেপার্ডের আক্রমণের দাগ শরীরে নিয়ে লুটিয়ে পড়েন ওই চা শ্রমিক।
ফের লেপার্ডের হানায় আহত হলেন এক মহিলা  চা শ্রমিক। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার রাজাভাত চা বাগানে। এদিন সকালে বাগানে নয় নম্বর সেকশনে করছিল সকিলা আনসারি। সে সময় আচমকা এক লেপার্ড তার উপর ঝাপিয়ে পড়ে। লেপার্ডের সঙ্গে সাকিলার কিছুক্ষণ ধস্তাধস্তি চলে।
advertisement
advertisement
লেপার্ড হার মেনে অন্যত্র চলে যায়। পরবর্তীতে অন্যান্য শ্রমিকরা চলে আসে। তারা দেখেন মাটিতে পড়ে রয়েছে সাকিলা।এরপর তারা মহিলা চা শ্রমিক সকিলা আনসারীকে  উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে আসেন।
advertisement
বর্তমানে হাসপাতাল তার চিকিৎসা চলছে।তার হাত, পিঠ, মুখে লেপার্ডের আক্রমণের দাগ রয়েছে। এই ঘটনায় আতঙ্কের পরিবেশ বাগানজুড়ে।
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: হার মেনে পালিয়ে গেল লেপার্ড, লুটিয়ে পড়লেন মহিলা চা শ্রমিক, জানুন ঘটনা 
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement