advertisement

সুকনায় ভেঙে পড়ল সেনা হেলিকপ্টার ! মৃত ৩

Last Updated:

সুকনায় ভেঙে পড়ল ভারতীয় সেনার ‘চিতা’ হেলিকপ্টার ৷ ঘটনায় মৃত্যু হয়েছে ৩ সেনা আধিকারিকের ৷

#সুকনা: ফের সেনা হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনা ঘটল এদেশে ৷ এবার আবার দুর্ঘটনা ঘটল পশ্চিমবঙ্গেই ৷ বুধবার দার্জিলিং জেলার  সুকনায় ভেঙে পড়ল ভারতীয় সেনার একটি ‘চিতা’ হেলিকপ্টার ৷ ঘটনায় মৃত্যু হয়েছে ৩ সেনা আধিকারিকের ৷
বুধবার সকালে সুকনার জঙ্গলে ভেঙে পড়ে এই সেনা হেলিকপ্টারটি ৷ সেনা সূত্রে খবর, এদিন সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি ৷ তাই সেনাবাহিনীর তরফ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷
চিতা হেলিকপ্টারটি মিশন শেষে শিলিগুড়ির কাছে সুকনা হেলিপ্যাডে ফিরছিল ৷ সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে ৷ তিন জন সেনা অফিসার ঘটনাস্থলেই মারা গেলেও JCO-কে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা গিয়েছে ৷ আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি ৷ অবস্থা সঙ্কটজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
সুকনায় ভেঙে পড়ল সেনা হেলিকপ্টার ! মৃত ৩
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement