advertisement

WB Panchayat Election 2023: ব্যালট বাক্স ছিনতাই করে বুথ ভাঙচুর! সিপিআইএম প্রার্থীকে মার, ভোট বন্ধ জ্যাংড়ায়?

Last Updated:

WB Panchayat Election 2023: অভিযোগ, সকাল সকাল বুথ দখলের চেষ্টা, বুথ ভাঙচুর, ব্যালট বক্স ফেলে দেওয়া হয়।

জ্যাংড়া: পঞ্চায়েত ভোট শুরু হতেই শনিবার উত্তপ্ত উত্তর ২৪ পরগনার জ্যাংড়া হাতিয়ারা এলাকা। সিপিআইএম প্রার্থী এবং বিজেপি প্রার্থী-সহ এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
তৃণমূলের কর্মীদের সঙ্গে সিপিআইএম ও বিজেপি কর্মীদের মারামারি শুরু হয়। এলাকায় ব্যাপক উত্তেজনা ঘটনার জেরে। পঞ্চায়েত ভোট শুরু হতেই উত্তেজনা তৈরি হয় এলাকায়। অভিযোগ, সকাল সকাল বুথ দখলের চেষ্টা, বুথ ভাঙচুর, ব্যালট বক্স ফেলে দেওয়া হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: শুরু ভোটগ্রহণ পর্ব, নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে?
ঘটনাটি ঘটেছে জ্যাংড়া হাতিয়ারা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের যাত্রাগাছি বিবেকানন্দ পল্লী ১২ নম্বর সুসংগত শিশু বিকাশ কেন্দ্র ২৭১ ও ২৭২ নম্বর বুথে। পুলিশকে ঘিরে বিক্ষোভ সিপিআইএম বিজেপি কর্মীদের।
আরও পড়ুন: ভোটের প্রচারে বামেরা এবার এমন কাণ্ড ঘটাল, দেখলে ভিরমি খাবেন! মুহূর্তে ভাইরাল
ব্যালট বাক্স এবং ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। ভোটদান কক্ষের ভিতরে সবকিছু ভাঙচুর করা হয়েছে। ভোট কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁরা এই অবস্থায় ভোট করাতে রাজি নন। ব্যালট বাক্স এবং ব্যালট পেপার ছিনতাই হয়ে গিয়েছে। ঘটনাস্থলে সিপিআইএম প্রার্থী এবং মানুষ জমায়েত করে রয়েছেন।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
WB Panchayat Election 2023: ব্যালট বাক্স ছিনতাই করে বুথ ভাঙচুর! সিপিআইএম প্রার্থীকে মার, ভোট বন্ধ জ্যাংড়ায়?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement