advertisement

North 24 Parganas News: বারণ না শুনে পুকুরের স্নান করতে নেমে তলিয়ে গেল দুই শিশু, শোকের ছায়া শ্যামনগরে

Last Updated:

পুকুরে তলিয়ে যাওয়ার পর ঘাটে উপস্থিত এক যুবকের তৎপরতাতেই দ্রুততার সঙ্গে পীযূষ ও বিনায়ক নামে ওই দুই শিশুর দেহ উদ্ধার করা হয়। এরপর দ্রুত তাদেরকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।

উত্তর ২৪ পরগনা: পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর। জগদ্দলের মিলন নগরের একটি পুকুরে সোমবার দুপুরে স্নান করতে নেমে পীযূষ কুণ্ডু (৬) ও বিনায়ক সিং (৭) নামে এই দুই শিশু তলিয়ে যায়। সেই সময় পুকুরঘাটে উপস্থিত বাকিদের নজরে পড়লে তারাই কিছুক্ষণ খোঁজাখুঁজি করে ওই দুই শিশুর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাদের বাঁচানো সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে খবর, জগদ্দলের ২৯ নম্বর ওয়ার্ডের মিলন নগরের একটি পুকুরে পাশের পাড়া থেকে প্রতিদিন দুপুরে বেশ কিছু যুবক স্নান করতে আসত। তাদের সঙ্গেই আসত এই দুই শিশু। কিন্তু অতটুকু বাচ্চাদের পুকুরে নেমে স্নান করায় বিপদ ঘটতে পারে আশঙ্কা করে স্থানীয়রা বেশ কয়েকবার তাদের পুকুরে নামতে মানা করেছিল। কিন্তু তারা কথা শোনেনি। এদিনের দুর্ঘটনার পর এলাকাবাসীর দাবি, তাঁদের কথা শুনলে আজকের এই মর্মান্তিক পরিণতি ঘটত না।
advertisement
advertisement
এদিকে পুকুরে তলিয়ে যাওয়ার পর ঘাটে উপস্থিত এক যুবকের তৎপরতাতেই দ্রুততার সঙ্গে পীযূষ ও বিনায়ক নামে ওই দুই শিশুর দেহ উদ্ধার করা হয়। এরপর দ্রুত তাদেরকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। এরপরই ঘটনাস্থলে ছুটে আসে জগদ্দল থানার পুলিশ। এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই পুকুরে আরও কিছু শিশু স্নান করতে নেমেছিল। তাদের মধ্যে থেকে কেউ তলিয়ে গিয়েছে কিনা তা খতিয়ে দেখতে ওই পুকুরে ডুবুরি নামিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শ্যামনগরে।
advertisement
অরুণ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বারণ না শুনে পুকুরের স্নান করতে নেমে তলিয়ে গেল দুই শিশু, শোকের ছায়া শ্যামনগরে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement