advertisement

ভাইফোঁটায় পিসির বাড়িতে ঘুরতে আসাই কাল হল! যা ঘটল ভাবতেও পারবেন না, অকালে গেল খুদের প্রাণ

Last Updated:

North 24 Parganas: ভাইফোঁটায় পিসির বাড়িতে ঘুরতে আসাই কাল হল। বাগদহর পুরাতন হেলেঞ্চাতে পিসির বাড়িতে ঘুরতে এসে জলে ডুবে মৃত্যু হল এক কিশোরীর। অসুস্থ আরও দুই কিশোরী।

পিসির বাড়িতে ঘুরতে এসে জলে ডুবে মৃত্যু
পিসির বাড়িতে ঘুরতে এসে জলে ডুবে মৃত্যু
বনগাঁ, উত্তর ২৪ পরগনা, অনিরুদ্ধ কির্তনীয়া: ভাইফোঁটায় পিসির বাড়িতে ঘুরতে এসে একরত্তি মেয়ের মর্মান্তিক পরিণতি। বাগদহর পুরাতন হেলেঞ্চাতে পিসির বাড়িতে ঘুরতে এসে জলে ডুবে মৃত্যু হল এক কিশোরীর। অসুস্থ আরও দুই কিশোরী। বাগদহ গ্রামীণ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
উত্তর ২৪ পরগনার বাগদহ পুরাতন হেলেঞ্চাতে পিসির বাড়িতে ঘুরতে এসেছিল কল্যাণীর বাসিন্দা অনুপ মজুমদারের মেয়ে আরাধ্যা মজুমদার (১০)। শুক্রবার দুপুরে পিসির মেয়ে চিত্রা দত্ত (১১) ও দিদির মেয়ে অমৃতা মৈত্র (১৪) তিনজন মিলে পার্শ্ববর্তী একটি পুকুরে স্নান করতে যায়। জলে স্নান করতে নেমেই ঘটল অচরম অঘটন।
আরও পড়ুনঃ কী সর্বনাশ! মাত্র ৮ মাস আগেই বিয়ে! নরেন্দ্রপুরে নামী পানীয় সংস্থার শৌচালয়ে থেকে উদ্ধার কর্মীর রক্তাক্ত দেহ
পুকুরের গভীরতা না বুঝেই নেমে পড়ে তারা। জল বেশি গভীর থাকায় তিনজনই ডুবে যায়। স্থানীয় কয়েকজন বাসিন্দা দেখতে পেয়ে ছুটে আসেন। তাঁরাই জলে নেমে তিন কিশোরীকে উদ্ধারের চেষ্টা চালায়। অমৃতা (১৪) ও চিত্রাকে (১১) দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও আরাধ্যাকে জল থেকে উদ্ধার করতে বেশ অনেকটা সময় লেগে যায়।
advertisement
advertisement
এরপর যখন আরধ্যাকে উদ্ধার করে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পরিবার ততক্ষণে অনেক দেরি হয়ে হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরারা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
ভাইফোঁটায় পিসির বাড়িতে ঘুরতে আসাই কাল হল! যা ঘটল ভাবতেও পারবেন না, অকালে গেল খুদের প্রাণ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement