advertisement

North 24 Parganas News- জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের বিশেষ অভিযান

Last Updated:

জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের বিশেষ অভিযান দত্তপুকুরে, আটক এক রং ব্যবসায়ী

+
বাজেয়াপ্ত

বাজেয়াপ্ত রং ও কেমিক্যাল

#উত্তর ২৪ পরগনা: দত্তপুকুর থানার পশ্চিম নেতাজী পল্লী এলাকার একটি বাড়িতে বেআইনী রং তৈরির কারখানায় হানা DEB র, আটক এক। এইদিন জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, দত্তপুকুর থানার পুলিশকে নিয়ে হানা দেয় দত্তপুকুর এলাকার পশ্চিম নেতাজী পল্লীর একটি রঙের কারখানা। বাড়িতেই রঙের ব্যবসা চালাতেন তৃদ্বীপ দেবনাথ। সেই কারখানা থেকে সমস্ত সরঞ্জাম বাজেয়াপ্ত করে পুলিশ। কারখানার মালিক তৃদ্বীপ দেবনাথ কে আটক করে দত্তপুকুর থানায় নিয়ে যাওয়া হয়।
তবে কি কারণে এই কারখানায় অভিযান চালায় জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, তা জানা যায়নি। স্থানীয়দের দাবি, তৃদ্বীপ বাবু বহুদিন ধরে বাড়িতেই রঙের কারবার চালাচ্ছে, কোন বেআইনি কাজ তিনি করতেন না বলেই দাবি প্রতিবেশীদের।  হয়তো কোন কাগজের মেয়াদ শেষ হয়ে গেছে, সেই কারণেই এই অভিযান বলে মনে করছেন স্থানীয়রা। পরিবার সূত্রে জানা যায়, জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এর প্রতিনিধিরা পলিউশন সার্টিফিকেট চাইছিল, যা দেখাতে পারেনি তৃদ্বীপ দেবনাথ, সেই কারণেই তাকে পুলিশ আটক করে নিয়ে যায়।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের বিশেষ অভিযান
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement