advertisement

North 24 Parganas News: টেন্ডার হওয়ার পরেও শুরু হয়নি কাজ, বেহাল অবস্থায় হিঙ্গলগঞ্জের ফেরিঘাট

Last Updated:

হিঙ্গলগঞ্জের গৌড়েশ্বর নদীর এক প্রান্তে বিশপুর গ্রাম পঞ্চায়েত অপর দিকে সান্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েত। কিন্তু টেন্ডার হওয়ার পরেও তৈরি হয়নি পাকা ফেরিঘাট।

+
title=

বসিরহাট: টেন্ডার হওয়ার পরেও হিঙ্গলগঞ্জের গৌড়েশ্বর নদীর উপর বাঁশের ফেরিঘাটের বেহাল দশা। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে এলাকাবাসীদের। নদীর পাড়ে বাঁশের ফেরিঘাট, যাতে প্রায় দুর্ঘটনার কবলে পড়তে হয় স্কুল পড়ুয়া থেকে শুরু করে নৌকা যাত্রীদের। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের গৌড়েশ্বর নদীর এক প্রান্তে বিশপুর গ্রাম পঞ্চায়েত অপর দিকে সান্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েত। দুই গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে বয়ে গেছে গৌড়েশ্বর নদী।
প্রতিদিন স্কুল পড়ুয়া, কলেজ ছাত্র-ছাত্রী থেকে নিত্য যাত্রীরা নৌপথে যাতায়াত করে। হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসন বিভিন্ন দফতরে আসেন অন্যদিকে বসিরহাট শহরে প্রতিদিনই আসতে হয়। বেশ কয়েক বছর ধরে নদীর পাড়ের বাঁশের ফেরি ঘাট বেহাল ও ভগ্নদশা। দুর্ঘটনার কবলে পড়তে হয় নিত্যযাত্রীদের। দুটি পঞ্চায়েতের প্রায় কুড়ি হাজার মানুষ এই নদীপথের পরিবহন ব্যবস্থার উপর নির্ভরশীল। বারবার ব্লক প্রশাসনকে জানানোর পরেও কোন সুরহা হয়নি।
advertisement
আরও পড়ুন ঃ বাবা লোকনাথের বাল্যবন্ধুর বাড়িও রয়েছে কচুয়াতে! ভক্তদের ভিড়! জানুন কীভাবে যাবেন
স্থানীয়দের অভিযোগ, রোগী পারাপারে অসুবিধা হয়, তেমনই বাইক বা সাইকেল নিয়ে পার হতে গেলে অসুবিধায় পড়তে হয়। এই ফেরিঘাট দিয়ে যাতায়াত করতে গিয়ে কখনো কখনো নদীতে পড়ে প্রাণহানির মতো বিপর্যয় ঘটার আশঙ্কা থেকে যায়। আর এই সমস্যা যেন তাদের এক নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে সেখানকার বাসিন্দাদের একটাই প্রশ্ন, প্রশাসনের কাজের অনিহাকে আর কতদিন পাথেয় করে চলতে হবে? কবে ভাঙবে প্রশাসনের এই ঘুম! সেটাই এখন দেখার বিষয়।
advertisement
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: টেন্ডার হওয়ার পরেও শুরু হয়নি কাজ, বেহাল অবস্থায় হিঙ্গলগঞ্জের ফেরিঘাট
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement