advertisement

North 24 Parganas News: বাইকের ধাক্কায় জন্মদিনেই কনস্টেবলের মৃত্যু! গ্রেফতার ২

Last Updated:

হঠাৎ পিছন দিক থেকে একটি বাইক এসে সজোরে তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ওই ঘটনায় গুরুতর জখম হন লক্ষীকান্ত রঞ্জন।

উত্তর ২৪ পরগনা: বেপরোয়া বাইকের ধাক্কায় হাড়োয়ার পুলিশ কনস্টেবল লক্ষীকান্ত রঞ্জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হল দু’জনকে। একটি বাইকও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার কনস্টেবল ছিলেন ৫৯ বছরের লক্ষীকান্ত রঞ্জন। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে। রবিবার তাঁর জন্মদিন ছিল। যদিও রবিবার রাতে ডিউটি ছিল তাঁর। কাজে যোগ দেওয়ার আগে সহকর্মীদের সঙ্গে জন্মদিনের কেক কাটেন। তারপর হাড়োয়া-বেড়াচাঁপা রোডে রোজের মত কর্তব্য পালন করছিলেন। গভীর রাতে টহলদারির সময় হঠাৎ পিছন দিক থেকে একটি বাইক এসে সজোরে তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ওই ঘটনায় গুরুতর জখম হন লক্ষীকান্ত রঞ্জন। সহকর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও রবিবার ভোররাতে তাঁর মৃত্যু হয়।
advertisement
advertisement
এই দুর্ঘটনায় অভিযোগ ওঠে, পিছন থেকে ইচ্ছাকৃতভাবে ওই কনস্টেবলকে ধাক্কা মেরেছে দুই বাইক আরোহী। তদন্তে নেমে হাড়োয়া থানার পুলিশ দ্রুত অভিযুক্ত দুই বাইক আরোহী ও তাদের বাইকটি আটক করে। এই ঘটনায় জল্পনা শুরু হয়েছে, তবে কি পরিকল্পনা করে ওই কনস্টেবলকে খুন করা হয়েছে? এই ঘটনার সঙ্গে অন্য কোনও কিছুর সম্পর্ক আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বাইকের ধাক্কায় জন্মদিনেই কনস্টেবলের মৃত্যু! গ্রেফতার ২
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement