advertisement

North 24 Parganas News: প্রিয়জনের দেহ সংরক্ষণের জন্য হাবরায় চালু হল পিস হেভেন

Last Updated:

প্রিয়জনের শেষ বিদায় বেলায় পিস হেভেন না থাকায় সমস্যায় পড়তে হত বিস্তীর্ণ এলাকার মানুষদের। তবে এবার থেকে আর সেই সমস্যার সম্মুখীন হতে হবে না জেলার বিস্তীর্ণ এলাকার মানুষদের। দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে মৃতদেহ, হাবরায় উদ্বোধন হল পিস হেভেনের।

+
 পিস

 পিস হেভেন

#উত্তর ২৪ পরগনা : প্রিয়জনের শেষ বিদায় বেলায় পিস হেভেন না থাকায় সমস্যায় পড়তে হত বিস্তীর্ণ এলাকার মানুষদের। তবে এবার থেকে আর সেই সমস্যার সম্মুখীন হতে হবে না জেলার বিস্তীর্ণ এলাকার মানুষদের। দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে মৃতদেহ, হাবরায় উদ্বোধন হল পিস হেভেনের। ২১ লক্ষ টাকা ব্যয়ে উত্তর ২৪ পরগনা জেলার হাবরা স্টেট জেনারেল হাসপাতালে তৈরি করা হল পিস হেভেন। উদ্বোধন করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
হাবড়ার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দীর্ঘদিন ধরে হাবরা হাসপাতালে পিস হেভেন তৈরির পরিকল্পনা করেছিলেন। সেইমত উদ্বোধন করা হল চারটি মৃতদেহ সংরক্ষণ করার যন্ত্র। হাবরার প্রচুর মানুষ বাইরে থাকেন। কোনও প্রিয় মানুষের শেষ সময়ে দেখার জন্য বা প্রয়োজনের কারণে মৃতদেহ যাতে সংরক্ষিত করে রাখা যায় দীর্ঘদিন, সেই কারণেই এই পিস হেভেন তৈরি করা হল।
advertisement
আরও পড়ুনঃ সীমান্তে দুর্ঘটনা! প্রাণ গেল দুই বাংলাদেশী পর্যটকের
হাবরা সহ আশেপাশের এলাকার মানুষ এখানে মৃতদেহ সংরক্ষণ করে রাখতে পারবেন দীর্ঘদিন এমনটাই দাবি করেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জেলায় এই নিয়ে মোট দুটি পিস হেভেন হল বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত, এর আগে মৃতদেহ সংরক্ষণ করার প্রয়োজন হলে কলকাতায় দেহ নিয়ে যাওয়া হত। বর্তমানে নতুন এই পিস হেভেনের ফলে আর এত ঝক্কি সইতে হবে না মৃতের পরিবারদের। এই পরিষেবা চালু হওয়ায় খুশি হাবড়াবাসী।
advertisement
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: প্রিয়জনের দেহ সংরক্ষণের জন্য হাবরায় চালু হল পিস হেভেন
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement