advertisement

North 24 Parganas: কন্যাশ্রী পেতে বিবাহিত ছাত্রী হয়ে গেল অবিবাহিতা!

Last Updated:

আর্থিক ভাবে পিছিয়ে থাকা গরিব দুঃস্থ ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য সরকার কন্যাশ্রী প্রকল্প চালু করেছে৷ এই প্রকল্পের সুযোগ সুবিধা পেতে ছাত্রীকে অবশ্যই অবিবাহিত হতে হবে৷

উত্তর ২৪ পরগনা: আর্থিক ভাবে পিছিয়ে থাকা গরিব দুঃস্থ ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য সরকার কন্যাশ্রী প্রকল্প চালু করেছে৷ এই প্রকল্পের সুযোগ সুবিধা পেতে ছাত্রীকে অবশ্যই অবিবাহিত হতে হবে৷ এর জন্য পড়ুয়ারাদের সার্টিফিকেট দিয়ে থাকেন পঞ্চায়েত সদস্য৷ কিন্তু একজন ছাত্রী পঞ্চায়েত সদস্যের কাছ থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনেন৷ ওই সার্টিফিকেটে উল্লেখ ছিল ছাত্রী বিবাহিত৷ কিন্তু ওই ছাত্রী সার্টিফিকেটে বিবাহিতের জায়গায় অবিবাহিত লিখে স্কুলে জমা দেয় বলে অভিযোগ৷ স্কুল কর্তৃপক্ষের সন্দেহ হওয়ায় সংশ্লিষ্ট পঞ্চায়েত সদস্যকে ফোন করে জানতে পারেন মেয়েটি বিবাহিত৷ এবং বিবাহিত হিসেবেই সার্টিফিকেট দিয়েছেন তিনি৷ অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত সদস্যা সত্যি কথা বলায় তার স্বামীকে ফোনে হুমকি দেওয়া হয়৷ বাড়ি ভাঙচুর করে দেওয়া হবে বলেও হুমকি দিয়েছে৷
এমনকি মধ্যরাতে পঞ্চায়েত সদস্যার বাড়ির দরজা ভাঙচুর করা হয় বলে অভিযোগ৷ পুরো বিষয়টি জানানো হয় পুলিশকে৷ গাইঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকার ডুমা গ্রাম পঞ্চায়েতের দীঘা সুকান্ত পল্লী এলাকার পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্যা শ্যামলী বালা পাইক বলেন, আমি সার্টিফিকেটে বিবাহিত লিখে দেওয়া সত্বেও আমার সার্টিফিকেট বিক্রিত করে অবিবাহিত লিখে স্কুলে জমা দেওয়া হয়েছে৷ স্কুল থেকে আমাকে ফোন করলে আমি সঠিক কথা বলেছি । তার পরেই আমার স্বামীকে ফোনে হুমকি দিয়েছে এবং মধ্য রাতে আমার বাড়িতে ভাঙচুর করেছে ।
advertisement
advertisement
এই বিষয়ে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস বলেন, সার্টিফিকেট বিকৃত করে ওই ছাত্রী অন্যায় করেছে । আমরা প্রশাসনের কাছে আবেদন জানাবো তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: কন্যাশ্রী পেতে বিবাহিত ছাত্রী হয়ে গেল অবিবাহিতা!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement