advertisement

North 24 Parganas News: হাই স্টেটাস! সোনার দোকানে কী কাণ্ডই না করলেন দুই মহিলা! ভাইরাল সিসিটিভি ফুটেজ!

Last Updated:

North 24 Parganas News: দামি জামা, দামি জুতো, দামি ব্যাগ নিয়ে সোনার দোকানে ঢুকলেন দুই মহিলা! তারপর তারা যে এই কাজ করতে পারেন, ভাবাও যায় না! ভিডিও চমকে দেবে!

+
ভাইরাল

ভাইরাল ভিডিও

#উত্তর ২৪ পরগনা: হাবড়ার একটি পরিচিত গয়নার দোকানে দুই মহিলার সোনার চেন হাতিয়ে নেওয়ার ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সিসিটিভি ফুটেজের সাহায্যে অবশেষে পুলিশের জালে দুই অভিযুক্ত মহিলা। সোনার দোকানে ক্রেতা সেজে ঢুকে বিভিন্ন সোনার গয়না দেখতে চান কাউন্টারে থাকা বিক্রেতার কাছে। একের পর এক নানান গয়না হাতে নিয়ে নাড়াচাড়া করে দেখতে থাকেন দুই মহিলা। অবশেষে তার মধ্যে থেকেই হাতসাফাই করে নেন দুটি সোনার চেন।
মহিলাদের সোনার চেন চুরি করার ঘটনা সিসিটিভি বন্দি হয়। পরে সেই সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হয়ে যায় ভিডিও। মহিলাদের দেখে একবারের জন্যও সন্দেহ হয়নি ওই সোনার দোকানের কারোর। এরপরই পুলিশের দ্বারস্থ হন দোকান মালিক সিসিটিভির ছবি দেখে সনাক্ত করে দুই মহিলাকে গ্রেফতার করে হাবরা থানার পুলিশ।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা যায়, দুই মহিলার বাড়ি দেগঙ্গা থানা এলাকায়। ধৃত দুই মহিলা বছর ৫৫ গোলাপি দাস ও তাপসী দাস এর বয়স ৩২। চুরির ঘটনার পর থেকেই স্বাভাবিক জীবন যাপন করছিলেন দুই মহিলা। তাদের ভিডিও যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে তাও তারা জানতে পারেননি। বাড়িতে পুলিশ পৌঁছাতেই হুশ ফিরে। তবে এ ধরনের ঘটনা আগেও আরো কয়েকবার করে থাকতে পারে বলে মনে করছে পুলিশ। গোটা ঘটনায় দুই অভিযুক্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাদের চুরির বিষয়ে বিশদে জানার চেষ্টা চালাচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেফতার করায় খুশি দোকান মালিক।
advertisement
রুদ্র নারায়ন রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: হাই স্টেটাস! সোনার দোকানে কী কাণ্ডই না করলেন দুই মহিলা! ভাইরাল সিসিটিভি ফুটেজ!
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement