advertisement

North 24 Parganas News: রেলমন্ত্রী মমতার ঘোষণার পর এক যুগ পার, আজও ট্রেন চলল না হাসনাবাদ থেকে হিঙ্গলগঞ্জ

Last Updated:

ইউপিএ-২ সরকারের রেলমন্ত্রী থাকার সময় মমতা বন্দ্যোপাধ্যায় হাসনাবাদ থেকে হিঙ্গলগঞ্জ পর্যন্ত রেল প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। এর জন্য বরাদ্দ হয়েছিল ২৬০ কোটি টাকা। কিন্তু ১৪ বছর পর আজও ট্রেন চলল না

+
title=

উত্তর ২৪ পরগনা: ২০০৯ সালে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর ১৪ বছর কেটে গিয়েছে, কিন্তু আজ‌ও ট্রেনের চাকা গড়াল না হিঙ্গলগঞ্জে। ইউপিএ-২ সরকারের রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় হাসনাবাদ থেকে হিঙ্গলগঞ্জ পর্যন্ত রেললাইনের জন্য বরাদ্দ করেছিলেন ২৬০ কোটি ১০ লক্ষ টাকা। কিন্তু আজও সেই প্রকল্প দিনের আলো না দেখায় ক্ষুব্ধ সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকার মানুষ।
পরিকল্পনা অনুযায়ী এই প্রকল্পের প্রথম পর্যায়ে হাসনাবাদ থেকে হিঙ্গলগঞ্জ পর্যন্ত ১৭.৩৭ কিলোমিটার রেললাইন বসার কথা ছিল। সেই সময় জমির মাপযোগের পর জমির মালিকরা উপযুক্ত ক্ষতিপূরণের বিনিময়ে জমি দিতে রাজিও হয়ে গিয়েছিলেন। কিন্তু তারপর আর বিশেষ একটা কাজ এগোয়নি।
advertisement
advertisement
এই প্রকল্পের জন্য হাসনাবাদ থেকে হিঙ্গলগঞ্জ পর্যন্ত রেলের জমি লাগবে ৯৬.৪৬ হেক্টর। ২০২২ সাল পর্যন্ত ২৬০ কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। সামনেই লোকসভা ভোট। তার আগে রেল পথ নিয়ে মুখ খুলেছেন অনেকেই। হাসনাবাদ থেকে হিঙ্গলগঞ্জ পর্যন্ত রেললাইন সম্প্রসারণের জন্য ইছামতি ও কালিন্দী নদীর উপরে দুটি সেতুও প্রয়োজন। গত একযুগ পেরিয়ে গেলেও রেলপথ মেলিনি। তবে সম্প্রতি রাজ্যে রেলের বিভিন্ন প্রকল্পের কাজ জমি সংক্রান্ত সমস্যার কারণে থমকে আছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তারপর ফের একবার এই রেল প্রকল্প নিয়ে উৎসুক হয়ে উঠেছে স্থানীয়রা। তাঁরা মনে করছেন, এবার কিছু একটা সুরাহা হলেও হতে পারে।
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: রেলমন্ত্রী মমতার ঘোষণার পর এক যুগ পার, আজও ট্রেন চলল না হাসনাবাদ থেকে হিঙ্গলগঞ্জ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement