advertisement

North 24 Parganas: মিলছে না পর্যাপ্ত মাটির জোগান, সমস্যায় চারি শিল্পীরা

Last Updated:

কুয়ো বা ট্যাংক তৈরির জন্য প্রয়োজন হয় মাটির চারির। পূর্বে মাটির চারীর ব্যবহার ব্যাপক পরিমাণে হলেও, বর্তমানে অনেকটাই কমেছে বাজার।

+
তৈরি

তৈরি করা হচ্ছে মাটির চারি

#উত্তর ২৪ পরগনা : কুয়ো বা ট্যাংক তৈরির জন্য প্রয়োজন হয় মাটির চারির। পূর্বে মাটির চারীর ব্যবহার ব্যাপক পরিমাণে হলেও, বর্তমানে অনেকটাই কমেছে বাজার। চারি বা পাট তৈরির জন্য মিলছে না মাটির জোগান। ফলে সমস্যায় চারি শিল্পীরা। বর্তমানে কুয়োর প্রচলন অনেকটাই কমেছে গ্রামবাংলায়। তবে বর্জ্য পদার্থ নিষ্কাশনের জন্য অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয় এই চারি বিশিষ্ট কুয়োর। সুউচ্চ অট্টালিকা নির্মাণের ক্ষেত্রেও এই চারীর ব্যবহার লক্ষ্য করা যায়। ফলে এখনো কিছু পরিমাণ হলেও চাহিদা রয়েছে এই মাটির চারির। হাবরার কুমড়ো এলাকায় দেখা মিলল এ ধরনেরই একটি চারি তৈরির কারখানার। ভোর থেকে শুরু হয় মাটি দিয়ে বিশেষ পদ্ধতিতে চারি তৈরির কাজ। বহু মহিলারা মাটির কাঁধ থেকে পাটে পাটে তৈরি করেন রিং। তা জোড়া দিয়ে শুকিয়ে তৈরি করা হয় ছাঁচ।
এরপরই কাচাচারী গুলোকে আগুনে পুড়িয়ে শক্ত লালচে রং এর করে তোলা হয়। কষ্টসাধ্য এই কাজে মধ্য দিয়েই সংসার চলে অন্তত ৫০ থেকে ৭০ জন কর্মীর। সরকারি নির্দেশ মেনে, বর্তমানে মাটি যোগান পর্যাপ্ত পরিমাণে না পাওয়ার কারণে সমস্যা দেখা দিয়েছে চারি শিল্পীদের মধ্যে। বর্তমান প্রজন্ম ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে এই শিল্প থেকে।
advertisement
আরও পড়ুনঃ  বারাসতে শুরু হল সুটিখাল সংস্কারের কাজ
মূল্যবৃদ্ধির বাজারে অনেকটাই বেড়েছে খরচা সেই অনুপাতে বাড়েন মাটির তৈরি এই চারির দাম। এছাড়াও রয়েছে জ্বালানি কাঠ। তার মূল্য বেড়েছে বেশ অনেকটাই। বর্তমানে চারি শিল্পীরা সরকারের কাছে আবেদন রাখছেন, তাদের দিকে একটু হলেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার।
advertisement
আরও পড়ুনঃ নেই পর্যাপ্ত বৃষ্টিপাত! জলের অভাবে মাথায় হাত জেলার পাট চাষীদের
মাটির জোগান ঠিকঠাক পাওয়া গেলেই পুনরায় তারা আবারও লাভের মুখ দেখতে পারেন বলেই মনে করছেন শিল্পীরা। এছাড়াও তাদের জন্য যদি কোন বিশেষ ভাতার বন্দোবস্ত করা হয় সে ক্ষেত্রে অনেকটাই সাহায্য হবে বলে দাবি এই চারি শিল্পীদের। আদেও কি মিলবে মাটির সঠিক যোগান! ঘুরে দাঁড়াতে পারবেন চারি শিল্পীরা! এখন সরকারের দিকেই তাকিয়ে এই অসহায় শিল্পীরা।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: মিলছে না পর্যাপ্ত মাটির জোগান, সমস্যায় চারি শিল্পীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement