advertisement

North 24 Parganas News: বর্ষার শুরুতেই ভয় ধরাচ্ছে ডেঙ্গি

Last Updated:

বর্ষার শুরুতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। পরিস্থিতি মোকাবিলায় উত্তর ২৪ পরগনার হাবড়ায় তৎপরতা তুঙ্গে

+
title=

উত্তর ২৪ পরগনা: বর্ষার বৃষ্টির জল জমা শুরু হতেই ভয় ধরাচ্ছে ডেঙ্গি। ২০১৯-এ হাবড়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ভয় ধরিয়েছিল। সেই স্মৃতি মাথায় রেখে এবার বর্ষার শুরু থেকেই ডেঙ্গি প্রতিরোধে তৎপর হাবড়া পুরসভা ও জেলা স্বাস্থ্য দফতর। তবে এই প্রস্তুতির মধ্যেই এলাকার বিভিন্ন জায়গায় জল জমে থাকার বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এর‌ইমধ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে হাবড়া হাসপাতালে ৭ জন ভর্তি হয়েছে বলে জানা গিয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় পুরসভার তৈরি বলে জানিয়েছেন পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা। ডেঙ্গু প্রতিরোধে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নালা নর্দমার জমা জলে কীটনাশক ছড়ানো হচ্ছে। মশার লার্ভা খেয়ে ফেলার নর্দমায় ছাড়া হচ্ছে গাপ্পি মাছ।
advertisement
advertisement
এদিকে গত বছরের মতোই এবারেও আতঙ্ক বাড়িয়ে উত্তর ২৪ পরগনা জেলা থেকে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর খবর এসেছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নজরদারি চালানো হচ্ছে গোটা পরিস্থিতির উপর। প্রতিবছরই হাবড়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা উপরের দিকে থাকতে দেখা যায়। এবার সেই ছবিটাই বদলাতে চাইছে প্রশাসন। তার জন্য সাধারণ মানুষকেও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন হাবড়ার পুরপ্রধান।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বর্ষার শুরুতেই ভয় ধরাচ্ছে ডেঙ্গি
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement