advertisement

North 24 Parganas News: আড্ডা চলার সময়ই পরপর গুলি, দুষ্কৃতীর হাতে দুষ্কৃতী খুন!

Last Updated:

উত্তর 24 পরগনার বসিরহাটে গল্পগুজবের সময়ই সহকর্মী হাকিমের গুলিতে খুন দুষ্কৃতী জিয়ারুল গাজি

উত্তর ২৪ পরগনা: দুষ্কৃতীর হাতে খুন দুষ্কৃতী! বৃহস্পতিবার এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল বসিরহাট। বছর ৩৭-এর কুখ্যাত দুষ্কৃতী জিয়ারুল গাজিকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে তারই সঙ্গী হাকিমের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় জিয়ারুল গাজিকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বসিরহাটের শাঁকচূড়া-বাগুন্ডি পঞ্চায়েতের বাঁশঝাড়ি গ্রামে জিয়ারুল গাজির শ্বশুর বাড়ি। তাঁর পরিবার জানিয়েছে, এদিন সকালে সঙ্গী হাকিম হঠাৎ এসে হাজির হয়। একসঙ্গে বসে তারা বেশ কিছুক্ষণ গল্প গুজব করে। হঠাৎই পিস্তল বের করে জিয়ারুলকে লক্ষ্য করে পরপর দুটো গুলি চালায় সে। ঘটনায় হকচকিয়ে গিয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়।
advertisement
advertisement
গুরুতর জখম অবস্থায় পুলিশ জিয়ারুলকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এদিকে মৃতের আত্মীয় সালমা বিবির দাবি, এলাকা দখল নিয়ে দীর্ঘদিন ধরে জিয়ারুল গাজির সঙ্গে হাকিমের গন্ডগোল চলছিল। তার জেরেই এই খুন। মৃত জিয়ারুলের বিরুদ্ধে জেলা ও রাজ্যের বিভিন্ন থানায় একাধিক খুন, ছিনতাই, ডাকাতি ও রাহাজানির অভিযোগ আছে। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল।
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: আড্ডা চলার সময়ই পরপর গুলি, দুষ্কৃতীর হাতে দুষ্কৃতী খুন!
Next Article
advertisement
South 24 Parganas News: গড়িয়ার পার্লারে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মহত্যা প্রেমিকের! জোড়া মৃত্যুতে উত্তাল শহর... পরকীয়ার নৃশংস পরিণতি
গড়িয়ার পার্লারে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মহত্যা প্রেমিকের! জোড়া মৃত্যুতে উত্তাল শহর... পরকীয়ার নৃশংস পরিণতি
  • গড়িয়ার তেঁতুলতলায় পার্লারে প্রেমিকাকে কুপিয়ে খুন

  • করে আত্মহত্যা করলেন প্রেমিক

  • আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা, পুলিশ তদন্তে নেমেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement