advertisement

কাতার বিশ্বকাপ: স্টেডিয়াম তৈরির কাজে থাকা শ্রমিকে মৃত্যু, শুরু তদন্ত

Last Updated:

বিশ্বকাপের প্রস্তুতি পর্বের মধ্যে একাধিকবার বিতর্কে জড়াচ্ছে কাতার

#কাতার : কাতারে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে স্টেডিয়াম তৈরির কাজ চলছে ৷ সেখানে কর্মরত এক নেপালি শ্রমিক মারা গেলেন ৷ ২০২২ বিশ্বকাপের জন্য মঙ্গলবার কাজ করছিলেন সকলেই ৷ সেসময়েই হঠাৎ মারা যান ২৩ বছরেরে ওই শ্রমিক ৷
দোহা থেকে সরকারি আধিকারিকরা এই বিষয়ে এক বিবৃতিও জারি করেছেন ৷ গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠিত হয়েছে ৷ বিবৃতিতে জানানো হয়েছে,‘‘আল ওয়াক্রা’’ স্টেডিয়ামে কাজের সময় মৃত্যু হয়েছে কর্মচারীর ৷ কাতার বিশ্বকাপে সুপ্রিম কমিটি মৃতদেহটি তুলে দেওয়ার ব্যবস্থা করছে ৷
আর্কিটেক্ট জাহা হাদিদ এই আল ওয়াক্রা স্টেডিয়াম তৈরি করেছেন ৷ এর আগেও এই স্টেডিয়ামে নেপালি কর্মচারীর মৃত্যুু হয়েছে ৷ ২০১৬ অক্টোবরে স্টেডিয়ামে কাজ করার সময় ২৯ বছরের এক কর্মী মারা গিয়েছিলেন ৷
advertisement
advertisement
এছাড়াও ২০১৭ সালে খলিফা স্টেডিয়ামে কাজ করার সময় এক কর্মচারী মারা গিয়েছিলেন ৷ একটি কর্মচারী ইউনিয়নের দাবি কাতার বিশ্বকাপের জন্য যাঁরা কাজ করেছেন সেখানে কাজের পরিস্থিতি নেই ৷ তাঁদের দাবি এখনও পর্যন্ত ১২০০ মানুষ মারা গেছেন ৷ যদিও দোহা-র কর্তৃপক্ষ এই দাবি ভিত্তিহীণ বলে উড়িয়ে দিয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কাতার বিশ্বকাপ: স্টেডিয়াম তৈরির কাজে থাকা শ্রমিকে মৃত্যু, শুরু তদন্ত
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement