advertisement

ভারতেও হানা জিকা ভাইরাসের, গর্ভবতী মহিলা সহ আক্রান্ত ৩, জারি সতর্কতা

Last Updated:

ভারতেও হানা জিকা ভাইরাসের, গর্ভবতী মহিলা সহ আক্রান্ত ৩, জারি সতর্কতা

#নয়াদিল্লি: ভারতেও এবার জিকা ভাইরাসের আক্রমণ ৷ ইতিমধ্যেই গুজরাটের আহমেদাবাদে এক অন্তসত্ত্বা মহিলা সহ তিনজনের আক্রান্ত হওয়ায় কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)৷ হু-র রিপোর্ট মেনে নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও ৷ আন্তর্জাতিক বিমান বন্দর ও বন্দর এলাকায় সতর্কতা জারি করা হয়েছে ৷
গত বছর বিশ্বের ২৩ টি দেশ জিকা ভাইরাসের শিকার হলেও অব্যাহতি পেয়েছিল ভারতে ৷ কিন্তু শেষ রক্ষা হল না এবার আমাদের দেশেও এসে পৌঁছল এই রোগ ৷
জিকা ভাইরাস ছড়ায় মশা ৷ মশাবাহিত এই রোগের উপসর্গ ঘুসঘুসে জ্বর ও গোটা গায়ে র‍্যাশ ৷ ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ৯৩ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয় ৷ এর মধ্যে তিনজনের রক্তের নমুনার রিপোর্টে সন্দেহের উদ্রেক হয় ৷ এরা তিনজনেই উপরোক্ত উপসর্গগুলি নিয়ে আহমেদাবাদের BJMC হাসপাতালে ভর্তি হন ৷ এদের মধ্যে ৩৪ বছরের এক মহিলা, ২২ বছরের এক গর্ভবতী এবং ৬৪ বছরের এক বৃদ্ধ রয়েছে ৷
advertisement
advertisement
শনিবার হু নিজেদের রিপোর্টে নিশ্চিত করে জানায়, ওই তিনজনই জিকা ভাইরাসে আক্রান্ত ৷ কেন্দ্র এই রিপোর্ট পাওয়ার পরই তৎপর হয় ৷ স্বাস্থ্যমন্ত্রকের গাইডেন্সে ইতিমধ্যেই জিকা ভাইরাসকে নিয়ন্ত্রণের জন্য তৈরি হয়েছে টাস্ক ফোর্স ৷ জিকা নিয়ন্ত্রণের জন্য বিশেষ গাইডলাইন তৈরি করছে স্বাস্থ্যমন্ত্রক ৷
গত বছর ব্রাজিলে মহামারীর আকার নিয়েছিল এই মশাবাহিত রোগ ৷ জিকা ভাইরাসে মৃত্যু হয় বহু মানুষের ৷ জিকায় আক্রান্ত গর্ভবতী মহিলারা বিকৃত মস্তিষ্কের শিশুর জন্ম নেন ৷ ভারতে জিকা যাতে মারণ না হয়ে ওঠে তার জন্য উদ্যোগ নিয়েছে কেন্দ্র ৷ একইসঙ্গে পরামর্শ দিচ্ছে হু-ও ৷ চলছে জিকা ভাইরাসের প্রতিষেধক খোঁজার কাজ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভারতেও হানা জিকা ভাইরাসের, গর্ভবতী মহিলা সহ আক্রান্ত ৩, জারি সতর্কতা
Next Article
advertisement
Induction sale: গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে না, ইরান যুদ্ধের আতঙ্কে দেদার বিকোচ্ছে ইন্ডাকশন! বিপুল লাভ ব্যবসায়ীদের
গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে না, ইরান যুদ্ধের আতঙ্কে দেদার বিকোচ্ছে ইন্ডাকশন! বিপুল লাভ ব্যবসায়ীদের
  • আতঙ্কে ইনডাকশান ওভেন কেনার ধূম। দোকানে দেদার বিক্রি হচ্ছে ইন্ডাকশন ওভেন।

  • অন্য দিকে, ব্যান্ডেলের দোকানে ইন্ডাকশন বিক্রি বেড়েছে বহু গুণ।

  • আগামী দিনে গ্যাস মিলবে কিনা এই আশঙ্কায় ইলেকট্রিক ওভেন কিনে নিয়ে যাচ্ছেন অনেকেই।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement