advertisement

Faridabad Woman Death: নুডলসের সঙ্গে আইসক্রিম খাওয়ার পরই মুখ থেকে গ্যাঁজলা! ফরিদাবাদে তরুণীর মৃত্যুতে রহস্য

Last Updated:

ময়নাতদন্তের রিপোর্ট এলেই সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে৷

Rapid Read
নুডলসের সঙ্গে আইসক্রিম খাওয়ার পরই মৃত্যু তরুণীর৷  - Algorithmically enhanced image
নুডলসের সঙ্গে আইসক্রিম খাওয়ার পরই মৃত্যু তরুণীর৷ - Algorithmically enhanced image
রাতে নুডলস-এর সঙ্গে খেয়েছিলেন আইসক্রিম৷ তার পরেই অসুস্থ হয়ে পড়ে রহস্যজনক ভাবে মৃত্যু হল ২২ বছর বয়সি এক তরুণীর৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হরিয়ানার ফরিদাবাদের গ্রিন ফিল্ড কলোনি এলাকায়৷
জানা গিয়েছে, মৃত ওই তরুণীর নাম সোমা খাতুন৷ বহু বছর ধরেই সোমা রাকেশ গুজরাল নামে ওই এলাকারই এক বাসিন্দার বাড়িতে পরিচারিকার কাজ করতেন৷ রাতে জনপ্রিয় একটি ইনস্ট্যান্ট নুডলস এবং আইসক্রিম খেয়েছিলেন সোমা৷ তার পরেই অসুস্থ হয়ে মৃত্যু হয় তাঁর৷ মৃত্যুর প্রকৃত কারণ জানতে তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷
ময়নাতদন্তের জন্য স্থানীয় বিকে হাসপাতালে ওই তরুণীর দেহ নিয়ে যাওয়া হয়েছে৷ তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, হাসপাতালের থেকেই ওই তরুণীর রহস্যজনক মৃত্যুর খবর পুলিশকে জানানো হয়৷ এই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ৷
advertisement
advertisement
মৃতার মা মনোরবা দাবি করেছেন, তাঁর মেয়ের কোনও শারীরিক অসুস্থতা ছিল না৷ তিনি জানিয়েছেন, রাতে ইনস্ট্যান্ট নুডলস এবং আইসক্রিম খাওয়ার পরই সোমার মুখ থেকে গ্যাঁজলা বেরোতে শুরু করে৷ সোমা যে বাড়িতে কাজ করতেন তার গৃহকর্তাই তাঁকে এমনটা জানিয়েছেন৷ এর পরেই সোমা সংজ্ঞাহীন হয়ে পড়েন৷ চার বোন এবং এক ভাইয়ের মধ্যে সোমাই সবথেকে ছুটি ছিলেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Faridabad Woman Death: নুডলসের সঙ্গে আইসক্রিম খাওয়ার পরই মুখ থেকে গ্যাঁজলা! ফরিদাবাদে তরুণীর মৃত্যুতে রহস্য
Next Article
advertisement
Bratya Basu on Narendra Modi: তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
  • শনিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নির্মম বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি-র নেতৃত্বাধীন সরকারকে নিরমা সরকার বলে কটাক্ষ করলেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement