advertisement

হাসপাতালের ICU-তে জমে হাঁটু জল, কিলবিল করে ঘুরছে মাছ

Last Updated:

টনার এক হাসপাতালে এখন এভাবেই কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য মাছ ও জলজ প্রাণি ৷

#পটনা: এই হাসপাতালে গেলে শুধু চিকিৎসক আর রোগীই নয়, দেখতে পাবেন মাছও ৷ ইচ্ছে হলে ধরতেও পারেন ৷ বাড়ি নিয়ে এসে ভাজা করে খেতে পারবেন ৷ কারণ পটনার এক হাসপাতালে এখন এভাবেই কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য মাছ  ও জলজ প্রাণি ৷
প্রবল বৃষ্টিতে ভাসছে প্রায় গোটা ভারত ৷ উত্তর ও মধ্য ভারতের অবস্থা সবচেয়ে ভয়াবহ ৷ ইতিমধ্যেই প্রবল বর্ষণে প্রায় জলমগ্ন দিল্লি, মুম্বইয়ের বেশিরভাগ এলাকাই ৷ শহুরে যনজীবন কার্যত বিপর্যস্ত ৷ দিল্লিতে যমুনার জল বাড়ায় অনেক রাস্তা বন্ধ করে দিতে হয়েছে ৷ লোহা পুল ব্রিজের কাছাকাছি জল উঠে আসায় দিল্লি-হাওড়া শাখায় ট্রেন চলাচল ব্যহত হয়েছে ৷ বাংলাতেও বৃষ্টি চলছে নাগাড়ে ৷
advertisement
advertisement
এই বৃষ্টির জেরেই জলমগ্ন হয়ে পড়ল নালন্দা মেডিক্যাল কলেজ হসপিটাল (এনএমসিএইচ) ৷ জল ঢুকে গেল হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটের মধ্যেও ৷ প্রচুর মাছকে ঘোরাফেরা করতে দেখা যায় জলের মধ্যে ৷ পরে অবশ্য সাকশন পাম্প দিয়ে হাসপাতাল থেকে জল পাম্প করে বের করা হয় ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হাসপাতালের ICU-তে জমে হাঁটু জল, কিলবিল করে ঘুরছে মাছ
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement