advertisement

১ কেজির দাম ৮৫ হাজার! এ বার পৃথিবীর সবচেয়ে দামি সব্জির চাষ হচ্ছে ঘরের কাছেই

Last Updated:

ইউরোপের দেশগুলিতে এই গুল্মটি বেশ প্রচলিত । এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় ত্বকের জেল্লা বাড়াতে এই গাছের জুড়ি মেলা ভার ।

#পটনা: পাশের রাজ্য বিহার । সেই প্রতিবেশী রাজ্যেই এ বার চাষ হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি সব্জির । এক কেজির দাম ‘মাত্র’ ৮৫ হাজার টাকা । বহুমূল্য এই সব্জির নাম হুপ-শটস । ইউরোপের দেশগুলিতে এই গুল্মটি বেশ প্রচলিত । এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় ত্বকের জেল্লা বাড়াতে এই গাছের জুড়ি মেলা ভার ।
বিহারের ঔরঙ্গাবাদ জেলায় পরীক্ষামূলক ভাবে এই সব্জি চাষ করছেন অমরেশ সিং নামের বছর আটত্রিশের এক যুবক । হাজারিবাগ সেন্ট কলম্বাস কলেজের ছাত্র অমরেশ এ দেশে প্রথম এই সব্জির চায় শুরু করলেন । নিজের ৫ কাঠা জমির উপর এখন তাঁর হুপ-শটস সব্জির ক্ষেত ।
এই সব্জির এক কেজির দাম ১ হাজার ইউরো, ভারতীয় মুদ্রায় প্রায় ৮৫ হাজার টাকা । ভারতের বাজারে খুব কমই পাওয়া যায় এই হুপ-শটস । অনেক সময় বিশেষ অর্ডারের উপর বাজারে আনা হয় এই সব্জি । সেই সব্জির চাষ এ বার নিজের দেশে শুরু করতে পেরে অমরেশ দারুণ খুশি । নিজেই জানালেন, অন্তত ৬০ শতাংশ ফলন সফলভাবে হবে বলে আশা করেন তিনি । অমরেশ জানালেন, কেন্দ্রীয় সরকার এখন এই চাষের জন্য জোর দিচ্ছি । যদি কৃষকরা সফলভাবে এই সব্জির চাষ করতে পারেন, তা হলে দু’বছরে তাঁদের আয় অন্তত ১০ গুণ বেড়ে যাবে ।
advertisement
advertisement
অমরেশের এই চাষের ক্ষেত বিশেষভাবে পর্যবেক্ষণ করছেন বারাণসীর ইন্ডিয়ান ভেজেটিবল রিসার্চ ইন্সস্টিটিউটের এগ্রিকালচারাল বিজ্ঞানী ডঃ লাল । অমরেশ জানালেন, বারাণসীর ওই ইন্সস্টিটিউট থেকে হুপ-শটসের চারা কিনে ২ মাস আগে নিজের জমিতে লাগিয়েছিলেন তিনি । অমরেশের আশা, রাজ্যের কৃষিক্ষেত্রে লাভের দিক থেকে দৃষ্টান্ত তৈরি করবে এই চাষ ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
১ কেজির দাম ৮৫ হাজার! এ বার পৃথিবীর সবচেয়ে দামি সব্জির চাষ হচ্ছে ঘরের কাছেই
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement