advertisement

মিমের সভায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, কোনওমতে সামাল দিয়ে দায় এড়ালেন ওয়াইসি

Last Updated:

বেঙ্গালুরুতে আসাদুদ্দিন ওয়াইসির সভায় উঠল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান৷ ‘অমূল্য’ নামে এক যুবতী বৃহস্পতিবার বেঙ্গালুরুতে আয়োজিত এই সভায় হঠাৎ মঞ্চে উঠে পড়েন৷

#নয়াদিল্লি: বেঙ্গালুরুতে আসাদুদ্দিন ওয়াইসির সভায় উঠল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান৷ ‘অমূল্য’ নামে এক যুবতী বৃহস্পতিবার বেঙ্গালুরুতে আয়োজিত এই সভায় হঠাৎ মঞ্চে উঠে পড়েন৷ তারপর মাইক্রোফোন নিয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান তুলতে থাকেন৷ দ্রুত ঘটে যাওয়া ঘটনা প্রথমে বুঝতেই পারেননি সভার আয়োজকরা৷ বুঝতে পারতেই তাই কোনওমতে তাঁকে সরিয়ে দেওয়া হয় সভা মঞ্চ থেকে৷ মাইক্রোফোন কেড়ে নেন ওয়াইসি৷ পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেফতার করে নিয়ে যায় অমূল্যকে৷
ঘটনার পর ওয়াইসি জানান, ‘এই মন্তব্যের সঙ্গে মিম দলের কোনও যোগ নেই৷ দল এই মন্তব্যের বিরোধিতা করে৷ ওই মহিলাকে সভায় ডাকা একেবারেই উচিত হয়নি৷ আমি ওঁর তীব্র বিরোধিতা করছি৷ এই পরিস্থিতি হবে আমি যদি জানতাম, তাহলে এখানে আসতাম না৷ আমরা গর্বিত ভারতবাসী, তাই আমাদের শত্রু দেশ পাকিস্তানকে কখনই সমর্থন করা উচিত না৷’
advertisement
advertisement
advertisement
ঘটনার পরে জেডিএসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই মহিলাকে সম্ভবত কোনও বিপক্ষ দলের হয়ে এখানে গোলমাল পাকানোর জন্য পাঠানো হয়েছিল৷ যাতে কর্মসূচী ভণ্ডুল হয়ে যায়, তাই এমনটা করতে চেয়েছিল কেউ কেউ৷ আমরা চাই, ঘটনার উচ্চ পর্যায়ের পুলিশি তদন্ত হোক৷’
বেঙ্গালুরু ওয়েস্টের ডিসিপি বি রমেশ জানিয়েছেন, ‘পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে৷ ১২৪এ (দেশদ্রোহিতা) ও ১৫৩এ,বি ধারায় মামলা রুজু করা হয়েছে৷ প্রাথমিক কাজকর্ম শেষ হলে আমরা আদালতের সামনে অমূল্যকে পেশ করতে পারব৷’
advertisement
ঘটনার পরেই তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে কর্ণাটক বিজেপির পক্ষ থেকে৷ ট্যুইটারে লেখা হয়েছে, ‘সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনের আসল চেহারাটা এবার প্রকাশ্যে এসেছে৷ আসলে পাকিস্তানের হাত শক্ত করাই এঁদের লক্ষ্য৷ তাই যাঁরা পাকিস্তানকে সমর্থন করছেন, তাঁদের উচিত ভারত থেকে সেই দেশেই চলে যাওয়া৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মিমের সভায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, কোনওমতে সামাল দিয়ে দায় এড়ালেন ওয়াইসি
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement