advertisement

Crime News: মর্মান্তিক! গলায় পেরেক বিঁধিয়ে স্ত্রীকে খুন, গুরুগ্রামের ঘটনায় আঁতকে উঠবেন

Last Updated:

মর্মান্তিক! গলায় পেরেক বিঁধিয়ে স্ত্রীকে খুন, গুরুগ্রামের ঘটনায় আঁতকে উঠবেন

হরিয়ানার গুরুগ্রামে মর্মান্তিক ঘটনা! প্রেম করে বিবাহের পরে ভয়ঙ্কর পরিণতি স্ত্রীর। গুরুগ্রামের ভন্ডসি এলাকায় এক ব্যক্তি তার ৩১ বছর বয়সী স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ। মৃত মহিলার নাম সীমা বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত করছে গুরুগ্রাম পুলিশ।
মৃতের ভাই মুকেশের অভিযোগ, বুধবার দুপুর আড়াইটে নাগাদ তার শ্যালক অনিল তাকে ফোন করে জানায় যে তার বোন ভাল নেই এবং তাকে গুরুগ্রামে আসতে বলা হয়।
advertisement
পুলিশ জানিয়েছে,  যে অনিলের সঙ্গে সীমার প্রেম করে বিবাহ হয়েছিল এবং তাদের একটি ১ বছরের মেয়েও আছে। বাড়িতে ঢুকেই বোনকে মৃত অবস্থায় দেখে মুকেশ। সীমার গলায় আঁচড় ও আঘাতের চিহ্নও দেখা গিয়েছে।
advertisement
সীমার গলায় পেরেকের চিহ্নও ছিল বলে অভিযোগ করেন সীমা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পুরও বিষয়টি জানা যাবে।
একজন সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন যে অনিলের বিরুদ্ধে খুনের অভিযোগে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: মর্মান্তিক! গলায় পেরেক বিঁধিয়ে স্ত্রীকে খুন, গুরুগ্রামের ঘটনায় আঁতকে উঠবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement