advertisement

জন্মদিনে দুবাই যাওয়ার বায়না, রাজি না হওয়ায় এক ঘুষিতে স্বামীকে খুন স্ত্রীর

Last Updated:

ছ বছর আগে রেনুকা (৩৮) নামে এক তরুণীর সঙ্গে প্রেম করেই বিয়ে হয় পেশায় নির্মাণ ব্যবসায়ী নিখিলের৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
পুণে: জন্মদিনে দুবাই নিয়ে যাওয়ার বায়না ধরেছিলেন স্ত্রী৷ কিন্তু রাজি হননি স্বামী৷ আর সেই রাগেই স্বামীকে এক ঘুষি মেরে খুন করে ফেললেন স্ত্রী৷ হতবাক করে দেওয়ার মতো এমনই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে৷
ঘটনাটি ঘটেছে পুণের ওয়ানাভডি এলাকার একটি অভিজাত আবাসনে৷ মৃত ওই যুবকের নাম নিখিল খান্না (৩৬)৷ ছ বছর আগে রেনুকা (৩৮) নামে এক তরুণীর সঙ্গে প্রেম করেই বিয়ে হয় পেশায় নির্মাণ ব্যবসায়ী নিখিলের৷
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, জন্মদিন এবং বিবাহবার্ষিকী সেলিব্রেট করতে দুবাই যেতে চেয়েছিলেন রেনুকা৷ সঙ্গে দামি উপহারেরও দাবি করেছিল সে৷ কিন্তু রাজি হননি নিখিল৷ এই নিয়ে ওই দম্পতির মধ্যে বচসা বাঁধে৷ তার উপর রেনুকা দিল্লিতে গিয়ে কয়েকজন আত্মীয়ের সঙ্গেও জন্মদিন কাটাতে চেয়েছিল৷ তাতেও সম্মতি দেয়নি নিখিল৷
advertisement
এই নিয়ে বচসা চলতে চলতেই রেনুকা আচমকা নিখিলের মুখে সজোরে ঘুষি মারে৷ ঘুষিতে এতটাই জোর ছিল যে নিখিলের নাক এবং কয়েকটি দাঁত ভেঙে যায়৷ প্রচণ্ড রক্তপাত হয়ে সঙ্গে সঙ্গে সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি৷ রেনুকার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তাকে গ্রেফতার করেছে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জন্মদিনে দুবাই যাওয়ার বায়না, রাজি না হওয়ায় এক ঘুষিতে স্বামীকে খুন স্ত্রীর
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement