advertisement

ঘনিষ্ঠ মুহূর্তের ছবি লুকিয়ে তুলে রাখত স্ত্রী, টেরও পাননি পুলিশকর্মী! শেষ পর্যন্ত মাথায় হাত

Last Updated:

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ওই পুলিশকর্মী ছিলেন মহিলার তৃতীয় স্বামী৷ লুকিয়ে নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ক্যামেরা বন্দি করে রাখতেন ওই মহিলা৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কানপুর: প্রথমে কোনও সরকারি কর্মচারীর সঙ্গে ঘনিষ্ঠতা৷ তার পর তাঁকে বিয়ে৷ এর পর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করে মোটা টাকা, সোনা দানা হাতিয়ে নেওয়া৷
এমনই প্রতারণার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশ পুলিশ৷ অভিযুক্ত ওই মহিলার নাম সঙ্গীতা দেবী৷ তার স্বামী পেশায় উত্তর প্রদেশ পুলিশেরই এক কনস্টেবলের অভিযোগে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ৷ ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কানপুরে৷
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ওই পুলিশকর্মী ছিলেন মহিলার তৃতীয় স্বামী৷ লুকিয়ে নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ক্যামেরা বন্দি করে রাখতেন ওই মহিলা৷ এর পর সেই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে নিজের স্বামীর থেকে ৩০ লক্ষ টাকা দাবি করে সঙ্গীতাদেবী৷ এমন কি, টাকা না দিলে ওই পুলিশকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করারও হুমকি দেয় ওই মহিলা৷
advertisement
advertisement
প্রথমে নিজের শ্যালক এবং শ্বশুরমশাইকে বিষয়টি জানান ওই পুলিশকর্মী৷ কিন্তু তারাও উল্টে স্ত্রীর দাবি মতো টাকা মিটিয়ে দেওয়ার জন্য পুলিশকর্মীকে পরামর্শ দেয়৷ এর পরেই পুলিশের দ্বারস্থ হয় ওই পুলিশকর্মী৷
এর পরেই তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই মহিলা ঠিক একই কায়দায় এর আগেও দু জন সরকারি কর্মীকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করেছে৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ঘনিষ্ঠ মুহূর্তের ছবি লুকিয়ে তুলে রাখত স্ত্রী, টেরও পাননি পুলিশকর্মী! শেষ পর্যন্ত মাথায় হাত
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement