advertisement

ছেলের দাম ৬০ হাজার, মেয়ের ১৪! মুম্বইয়ে মাদক কিনতে দুই সন্তানকে বেচে দিল দম্পতি

Last Updated:

অভিযুক্ত যুবকের বোনই সন্তান বিক্রির কথা জানতে পেরে ক্ষুব্ধ হয়ে দাদা এবং বৌদির বিরুদ্ধে থানায় অভিযোগ করেন৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
মুম্বই: অভাবের তাড়নায় সন্তানকে বিক্রি করছেন বাবা-মা, এমন ঘটনা অতীতেও শোনা গিযেছে৷ কিন্তু মাদকে কেনার টাকা জোগাড়ের জন্য কেউ নিজের সন্তানকে বিক্রি করে দিচ্ছেন, এমন ঘটনা সামনে এল মুম্বাইয়ে৷ ইতিমধ্যেই এই অভিযোগে মুম্বইয়ের অন্ধেরি থেকে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ৷
পুলিশ সূত্রে খবর, একটি নয়, মাদকের টাকা জোগাড়ের জন্য নিজেদের দুই সন্তানকেই বিক্রি করে দিয়েছিলেন ওই দম্পতি৷ তাদের মধ্যে এক মাস বয়সি শিশুকন্যাকে উদ্ধার করতে পেরেছে পুলিশ৷ কিন্তু ওই দম্পতিরই দু বছর বয়সি ছেলেকে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ৷ জানা গিয়েছে ৭৪ হাজার টাকার বিনিময়ে নিজেদের দুই সন্তানকে বিক্রি করে দিয়েছিল ওই দম্পতি৷ সেই টাকায় মাদক কিনত তারা৷
advertisement
advertisement
এই ঘটনায় সাব্বির এবং সানিয়া খান নামে ওই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ৷ তাদের সঙ্গে শাকিল মাকরানি নামে এক সহযোগী এবং ঊষা রাঠোর নামে এক মহিলা এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ৷
ওই দম্পতির পরিবার সন্তান বিক্রির বিষয়টি জানতে পারার পরই ঘটনা জানাজানি হয়৷ অভিযুক্ত যুবকের বোনই সন্তান বিক্রির কথা জানতে পেরে ক্ষুব্ধ হয়ে দাদা এবং বৌদির বিরুদ্ধে থানায় অভিযোগ করেন৷ স্থানীয় পুলিশ জানিয়েছে, ৬০ হাজার টাকায় নিজেদের ২ বছর বয়সি ছেলেকে বিক্রি করেছিল ওই দম্পতি৷ আর এক মাসের কন্যাসন্তানকে মাত্র ১৪ হাজার টাকায় বিক্রি করে দেয় তারা৷ জানা গিয়েছে, সাব্বির এবং সানিয়া দু জনেই মাদকাসক্ত ছিলেন৷ বর্তমানে এই ঘটনার তদন্ত করছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ছেলের দাম ৬০ হাজার, মেয়ের ১৪! মুম্বইয়ে মাদক কিনতে দুই সন্তানকে বেচে দিল দম্পতি
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement