advertisement

Telengana lady constable murder: বিয়ের পর ঠিক একমাস, রাস্তায় ফেলে মহিলা কনস্টেবলকে নৃশংস হত্যা! খুনি কে, চমকে উঠল পুলিশ

Last Updated:

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মাত্র একমাস আগেই গত ১ নভেম্বর শ্রীকান্ত নামে একজনকে বিয়ে করেন নাগমণি৷

তেলঙ্গনায় অনার কিলিং-এর শিকার পুলিশ কনস্টেবল?
তেলঙ্গনায় অনার কিলিং-এর শিকার পুলিশ কনস্টেবল?
হায়দরাবাদ: স্কুটি চেপে কাজে যোগ দিতে যাওয়ার পথে নৃশংস ভাবে খুন হলেন এক মহিলা পুলিশ কনস্টেবল৷ প্রথমে গাড়ি দিয়ে ওই কনস্টেবলের স্কুটিতে ধাক্কা মারা হয়৷ এর পর রাস্তায় পড়ে গেলে কাস্তে দিয়ে কোপান হয় ওই তরুণীকে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷
সোমবার সকালে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড ঘটেছে হায়দরাবাদের কাছে রঙ্গরেড্ডি জেলার রাইপোল এলাকায়৷ নিহত ওই পুলিশ কনস্টেবলের নাম নাগমণি৷ এই ঘটনাকে প্রাথমিক ভাবে অনার কিলিং বলে সন্দেহ করছে পুলিশ৷ নাগামণির দাদা পরমেশই দলবল নিয়ে তাঁকে খুন করেছেন বলে সন্দেহ পুলিশের৷
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, এ দিন সকালে কাজে যোগ দিতে যাচ্ছিলেন নাগমণি৷ তখনই একটি গাড়ি করে তাঁর পিছু নেয় নাগামণির দাদা পরমেশ এবং তার সঙ্গীরা৷ প্রথমে পিছন থেকে তাঁর স্কুটিতে ধাক্কা মারা হয়৷ সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে গেলে গাড়ি থেকে নেমে তাঁকে কোপাতে শুরু করে দুষ্কৃতীরা৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পুলিশ কনস্টেবলের৷
advertisement
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মাত্র একমাস আগেই গত ১ নভেম্বর শ্রীকান্ত নামে একজনকে বিয়ে করেন নাগমণি৷ এই বিয়ে নিয়ে আপত্তি ছিল নাগমণির পরিবারের৷ বিয়ের পর হায়াথনগরেই থাকতেন ওই দম্পতি৷ শ্রীকান্তকে বিয়ে করার দশ মাস আগে নাগমণির বিবাহ বিচ্ছেদও হয়৷
পুলিশ জানতে পেরেছে, স্ববর্ণ বিবাহের কারণেই নাগমণির দ্বিতীয় বিয়েতে আপত্তি ছিল তাঁর পরিবারের৷ সেই রাগ থেকেই ওই মহিলা কনস্টেবলের দাদাই বোনকে খুন করেছে বলে নিশ্চিত পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Telengana lady constable murder: বিয়ের পর ঠিক একমাস, রাস্তায় ফেলে মহিলা কনস্টেবলকে নৃশংস হত্যা! খুনি কে, চমকে উঠল পুলিশ
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement