advertisement

Accident kills IPS officer: চাকরির প্রথম পোস্টিং পেয়ে রওনা, মাঝপথেই ওৎ পেতে বিপদ! ২৬ বছরের আইপিএস অফিসারের মর্মান্তিক পরিণতি

Last Updated:
নিহত আইপিএস অফিসার হর্ষ বর্ধন (বাঁদিকে)৷ এই গাড়িতেই যাচ্ছিলেন তিনি৷
নিহত আইপিএস অফিসার হর্ষ বর্ধন (বাঁদিকে)৷ এই গাড়িতেই যাচ্ছিলেন তিনি৷
বেঙ্গালুরু: মাত্র ২৬ বছর বয়সেই হয়েছিল স্বপ্নপূরণ৷ কিন্তু একটা দুর্ঘটনায় সব ওলটপালট হয়ে গেল৷ প্রথম পোস্টিংয়ে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল তরুণ এক আইপিএস অফিসারের৷
মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে কর্ণাটকের হাসান জেলায়৷ নিহত ওই আইপিএস অফিসারের নাম হর্ষ বর্ধন৷ তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা৷ কর্ণাটক ক্যাডারের ২০২৩ সালের আইপিএস অফিসার ছিলেন হর্ষ বর্ধন৷
advertisement
গতকাল, রবিবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷ প্রশিক্ষণ শেষ হওয়ার পর হাসানের হোলেনারাসিপুরের পুলিশের প্রবেশনারি এএসপি পদে নিযুক্ত হন৷ রবিবার গাড়িতে সেখানেই যাচ্ছিলেন ওই তরুণ আইপিএস অফিসার৷
advertisement
যে গাড়িতে করে হর্ষ বর্ধন নিজের প্রথম কর্মস্থলের দিকে রওনা দেন, হাসানের কিত্তেন এলাকায় সেটির টায়ার ফেটে যায়৷ এর ফলে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারান৷ ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ধারে একটি বাড়িতে এবং তার পর একটি গাছে ধাক্কা মারে৷ দুর্ঘটনার জেরে মাথায় গুরুতর আঘাত পান ওই আইপিএস অফিসার৷ পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর৷ গাড়ির চালকের অবশ্য ছোটখাটো আঘাত লাগে৷
advertisement
নিহত হর্ষ বর্ধনের বাবা একজন সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট৷ কিছুদিন আগেই মাইসুরুর কর্ণাটক পুলিশ অ্যাকাডেমিতে নিজের চার সপ্তাহের প্রশিক্ষণ শেষ করেন ওই আইপিএস অফিসার৷ মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে নিহত অফিসারের পরিবারকে সমবেদনা জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Accident kills IPS officer: চাকরির প্রথম পোস্টিং পেয়ে রওনা, মাঝপথেই ওৎ পেতে বিপদ! ২৬ বছরের আইপিএস অফিসারের মর্মান্তিক পরিণতি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement