advertisement

পণের দাবিতে স্যালাইনের মাধ্যমে স্ত্রীর দেহে HIV ভাইরাস ঢুকিয়ে দিলেন স্বামী!

Last Updated:

অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৩২৮ ও ৪৯৮ ধারায় মামলা রুজু করা হয়েছে ৷

#পুণে: স্বামী তাঁর শরীরে HIV ভাইরাস ঢুকিয়ে দিয়েছেন, এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন ২৭ বছর বয়সী এক মহিলা ৷ আজ বিশ্ব এইডস দিবস (World AIDS Day) ৷ এমন দিনে এই ঘটনা সামনে আসায় স্বাভাবিকভাবেই হতবাক পুলিশ-প্রশাসন ৷
পুণের বাসিন্দা ওই মহিলা পুলিশকে জানান, তাঁর স্বামী হোমিওপ্যাথি চিকিৎসক ৷ বছর খানেক আগে তাঁকে একটি HIV সংক্রমিত ইনজেকশন সিরিঞ্জ দিয়ে স্যালাইন দেন তাঁর স্বামী ৷ বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পণের জন্য তাঁর উপর অত্যাচার করত বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই মহিলা ৷ এখন স্ত্রীর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলাও দায়ের করেছেন অভিযুক্ত ওই ব্যক্তি ৷
advertisement
পুলিশ সূত্রে খবর, গত ফেব্রুয়ারিতে খুব অসুস্থ হয়ে পড়ায় রক্ত পরীক্ষা করিয়েছিলেন ওই মহিলা ৷ তখনই জানতে পারেন তিনি HIV পজেটিভ ৷ অভিযোগ পাওয়ার পর স্বামী-স্ত্রী দু’জনেরই HIV টেস্ট করায় পুলিশ ৷ সেখানেই দেখা যায়, স্বামীর শরীরে এই ভাইরাস নেই ৷ কিন্তু স্ত্রী HIV পজেটিভ ৷
advertisement
অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৩২৮ ও ৪৯৮ ধারায় মামলা রুজু করা হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পণের দাবিতে স্যালাইনের মাধ্যমে স্ত্রীর দেহে HIV ভাইরাস ঢুকিয়ে দিলেন স্বামী!
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement