advertisement

Woman fights thieves: বাড়িতে একা মহিলা, একসঙ্গে হানা দিল তিন চোর! কী ঘটল তার পর? দেখুন ভিডিও

Last Updated:

ঘটনাটি ঘটেছে পঞ্জাবের অমৃতসরে৷ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, পাঁচিল টপকে বাড়ির ভিতরে ঢুকে সদর দরজা ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করতে থাকে তিন চোর৷

পাঁচিল টপকে ঢুকছে চোর, দরজা আটকে মহিলা৷ ছবি- এক্স থেকে
পাঁচিল টপকে ঢুকছে চোর, দরজা আটকে মহিলা৷ ছবি- এক্স থেকে
অমৃতসর: পাঁচিল টপকে বাড়িতে ঢুকছে তিন জন চোর৷ তা দেখেই তৎপর হয়ে উঠলেন বাড়ির ভিতরে থাকা মহিলা৷ বাড়িতে তখন নিজের শিশু সন্তানকে নিয়ে একা ছিলেন ওই মহিলা৷ কিন্তু ঘাবড়ে না গিয়ে শেষ পর্যন্ত তিন চোরকেই রুখে দেন তিনি৷ মহিলার সাহস এবং মানসিক শক্তির প্রশংসা শুরু করেছেন নেট ব্যবহারকারীরা৷
ঘটনাটি ঘটেছে পঞ্জাবের অমৃতসরে৷ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, পাঁচিল টপকে বাড়ির ভিতরে ঢুকে সদর দরজা ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করতে থাকে তিন চোর৷
advertisement
advertisement
কিন্তু সিসিটিভি-তে চোরদের দেখেই দ্রুত দরজার সামনে চলে যান ওই মহিলা৷ সর্বশক্তি দিয়ে ভিতর থেকে দরজা ঠেলে বন্ধ করার চেষ্টা করতে থাকেন তিনি৷ সঙ্গে প্রাণপণে চিৎকার করে প্রতিবেশীদের সাহায্য চাইতে থাকেন ওই মহিলা৷ বাইরে থেকে ওই তিন দুষ্কৃতীও দরজা ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করতে থাকে৷ কিন্তু হাল ছাড়েননি ওই মহিলা৷
advertisement
শেষ পর্যন্ত অবশ্য সফল হন ওই মহিলা৷ কোনওক্রমে দরজার ছিটকিনি আটকে দেন তিনি৷ এর পর ঘরের ভিতরে থাকা একটি সোফা টেনে এনে দরজার সামনে রাখার চেষ্টা করেন ওই মহিলা৷ ততক্ষণে মহিলার শিশুসন্তানও ওই ঘরে চলে এসেছে৷
advertisement
অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত মহিলার মানসিক জোরের কাছেই হারো স্বীকার করে ওই তিন চোর৷ বাড়িতে ঢুকতে না পেরে ওই বাড়ি থেকে বেরিয়ে যায় তারা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Woman fights thieves: বাড়িতে একা মহিলা, একসঙ্গে হানা দিল তিন চোর! কী ঘটল তার পর? দেখুন ভিডিও
Next Article
advertisement
দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !
দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !
  • নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !

  • দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে

  • কী জানালেন পরিচালকের স্ত্রী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement