advertisement

'রাজ্যে ঢুকলে সাধ্বীকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হবে,' বিতর্কিত মন্তব্য কংগ্রেস বিধায়কের

Last Updated:

বিয়াওরার কংগ্রেস বিধায়ক গোবর্ধন দাঙ্গির কথায়, 'মধ্যপ্রদেশে পা দিলেই সাধ্বী প্রজ্ঞাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হবে৷' কংগ্রেস বিধায়কের মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক৷

#নয়াদিল্লি: একদিকে যখন নাথুরাম গডসেকে দেশভক্ত বলে বিতর্কে ভোপালের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা, তখন মধ্যপ্রদেশেরই এক কংগ্রেস বিধায়কের আরেক বিতর্কিত মন্তব্য, 'রাজ্য ঢুকলে সাধ্বী প্রজ্ঞাকে জীবন্ত পুড়িয়ে মারা হবে৷'
বিয়াওরার কংগ্রেস বিধায়ক গোবর্ধন দাঙ্গির কথায়, 'মধ্যপ্রদেশে পা দিলেই সাধ্বী প্রজ্ঞাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হবে৷' কংগ্রেস বিধায়কের মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক৷
বুধবার সংসদে দাঁড়িয়ে মহাত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসেকে দেশপ্রেমিক বলে আখ্যা দেন ভোপালের বিজেপি সাংসদ ৷ দলীয় সাংসদের এমন উক্তিতে অস্বস্তিতে গেরুয়া শিবির ৷ সংসদে এসপিজি নিয়ে আলোচনা চলাকালীন বিরোধীদের আক্রমণ করতে গিয়ে নাথুরাম গডসেকে দেশপ্রেমিক বলেন প্রজ্ঞা সিং ঠাকুর৷ লোকসভা ভোটের আগেও এই একই উক্তি করে মোদির বিরাগভাজন হয়েছিলেন সাধ্বী৷ সংসদে এসপিজি সংশোধনী বিল নিয়ে আলোচনা চলাকালীন ডিএমকে সাংসদ এ রাজা নাথুরাম গডসের একটি উদ্ধৃতি উল্লেখ করে বলেন, 'নাথুরাম গডসে নিজেই স্বীকার করেছেন, গান্ধীকে মারার আগে ৩২ বছর ধরে তাঁর প্রতি বিদ্বেষ পুষে রেখেছিল।' এ রাজার বক্তব্য শেষ হতে না হতেই মাঝপথে তাঁকে থামিয়ে সাধ্বী প্রজ্ঞা চিৎকার করে বলে ওঠেন, 'আপনি একজন দেশভক্তের উদাহরণ দিতে পারেন না ৷'
advertisement
advertisement
ইতিমধ্যেই সাধ্বীর বিরুদ্ধে লোকসভা ও রাজ্যসভায় নোটিশ দিয়েছে কংগ্রেস ও আরজেডি৷ সংসদে মুলতুবি প্রস্তাব আনল কংগ্রেস৷ মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত এই বিজেপি মন্ত্রী শীতকালীন অধিবেশনে কোনও সংসদীয় বৈঠেক যোগ দিতে পারবেন না৷ বিজেপি-র কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডার কথায়, 'সাধ্বী প্রজ্ঞার গতকালের সংসদে মন্তব্য নিন্দাজনক৷ বিজেপি তাঁর বক্তব্য ও আদর্শকে সমর্থন করে না৷'
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'রাজ্যে ঢুকলে সাধ্বীকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হবে,' বিতর্কিত মন্তব্য কংগ্রেস বিধায়কের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement