advertisement

Rain Forecast : মহারাষ্ট্র, ওড়িশা, কর্নাটক, রাজস্থানের বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টি, জারি লাল ও কমলা সতর্কতা

Last Updated:

Rain Forecast : মুম্বই সংলগ্ন পালঘর ও ঠানে এলাকাতেও কমলা সতর্কতা জারি করা হয়েছে । এর আগে সোমবারের জন্য পুণে, রত্নগিরি, রায়গড় ও সাতানা এলাকার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে ।

বাণিজ্যনগরীর জন্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
বাণিজ্যনগরীর জন্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
মুম্বই : মৌসম ভবন থেকে মুম্বইয়ের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে । আগামী সপ্তাহে বাণিজ্যনগরীর জন্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা । বুধবার পর্যন্ত মুম্বইয়ের জন্য বৃষ্টির পূর্বাভাস আছে । মুম্বই সংলগ্ন পালঘর ও ঠানে এলাকাতেও কমলা সতর্কতা জারি করা হয়েছে । এর আগে সোমবারের জন্য পুণে, রত্নগিরি, রায়গড় ও সাতানা এলাকার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে । মুম্বই ছাড়া উপকূলীয় শহর গুজরাতের নভসারি, ভালসাদ, কর্নাটকের উদুপি, দক্ষিণ কন্নড় এবং উত্তর কন্নড় ছাড়াও ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তীসগঢ়, অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আগামী সপ্তাহের জন্য ।
ওড়িশা
নিম্নচাপের জেরে আগামী ৪৮ ঘণ্টার জন্য ওড়িশা ও ছত্তীসগঢ়ের বিভিন্ন এলাকার উপর দিয়ে ঝোড়ো বাতাস বয়ে যাবে। সোমবার সকালে পর্যন্ত কালাহান্ডি ও রায়গড় জেলার বিভিন্ন অংশে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস আছে। প্রতিকূল আবহাওয়ার জন্য ম‍ৎস্যজীবীদের‍ সম্ুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । ওড়িশার উপকূলীয় অঞ্চলের উপর দিযে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিমি বেগে ঝোড়ো বাতাস বয়ে যাবে ।
advertisement
advertisement
আরও পড়ুন : বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়াচ্ছে, জানুন আজকের ওয়েদার আপডেট
খুরদা, পুরী, রায়গঢ়, কালাহান্ডি, গজপতি, গঞ্জাম, নায়গঢ়, কন্ধমল, নবরংপুর, মালকানগিরি, কোরাপুট-সহ বিভিন্ন অংশে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে । কটক, বালাসোর, ভদ্রক, বোলাঙ্গির, বৌধ, আঙ্গুল, ঢেঙ্কানল, জাজপুর, জগ‍‍তসিংপুর, কেন্দ্রাপাড়া, সুবর্ণপুর-সহ বিভিন্ন অংশে ভারী বর্ষণের পূর্বাভাস আছে। পাশাপাশি ভারগঢ়, সম্বলপুর, দেওগড়, কেওনঝড়েও প্রতিকূল আবহাওয়া পূর্বাভাস রয়েছে ।
advertisement
অজমেঢ়, ভিলওয়াড়া, বুন্দি, চিত্তোরগড়, দুঙ্গারপুর, ঝালওয়াড়, কোটা, প্রতাপগঢ়, সোয়াই মাধোপুর, সিরোহি, টঙ্ক, উদয়পুর, পালি জেলায় আগামী কয়েক দিনের জন্য ভারী বর্ষণের পূর্বাভাস আছে। আগামী ৪ থেকে ৫ দিনের জন্য হাল্কা থেকে ভারী বৃষ্টির পূর্বভাস আছে দক্ষিণ রাজস্থানের কোটা ও উদয়পুরের বিভিন্ন অংশে। পশ্চিম রাজস্থানের যোধপুর বিকানেরেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rain Forecast : মহারাষ্ট্র, ওড়িশা, কর্নাটক, রাজস্থানের বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টি, জারি লাল ও কমলা সতর্কতা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement