advertisement

Karnataka CM: মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা পিছিয়ে গেল কর্ণাটকে, ৭২ ঘণ্টার মধ্যে ঘোষণা, বলল কংগ্রেস

Last Updated:

Karnataka CM: এর আগে মঙ্গলবার কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেন সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমার৷

বেঙ্গালুরু: কর্ণাটকে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার সময় আরও পিছিয়ে গেল৷ কংগ্রেসের তরফ থেকে রণদীপ সিং সুরজেওয়ালা বললেন, ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে৷ তিনি সাংবাদিকদের বলেছেন, ‘কর্ণাটক নতুন মুখ্যমন্ত্রীর নাম আগামিকাল বা পরশুর মধ্যে সাধারণ মানুষ জানতে পারবেন৷ মল্লিকার্জুন খাড়গে মুখ্যমন্ত্রীর নাম নির্বাচন করবেন৷’
এদিকে কর্ণাটকের বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেছেন, ‘এই ঘটনাই কংগ্রেসের ভিতরকার দ্বন্দ্বের কথা প্রকাশ করে ফেলেছে৷ তিনি বলেছেন, ‘কংগ্রেস বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও এখনও মুখ্যমন্ত্রী নির্বাচন করতে পারেনি৷
advertisement
আরও পড়ুন: ‘তোমার গলা ভেঙে গেছে, ক’দিন বিশ্রাম নাও’, অভিষেককে স্নেহের বকুনি মমতার
এতেই বোঝা যায় দলের ভিতরকার কী সমস্যা রয়েছে৷ তবে সাধারণ মানুষের চাহিদার থেকে ওদের কাছে বেশি প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্ত৷ কংগ্রেসের উচিত দ্রুত একজন মুখ্যমন্ত্রী নির্বাচন করা৷’
advertisement
এর আগে মঙ্গলবার কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেন সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমার৷ তাঁদের মধ্যে মুখ্যমন্ত্রী কে হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ তবে সেই আলোচনায় নির্দিষ্ট কোনও সমাধান আসেনি বলেই মনে করা হচ্ছে৷ আর সেই কারণেই আলাদা করে রাহুল গান্ধির সঙ্গে বৈঠক করবেন সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমার৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka CM: মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা পিছিয়ে গেল কর্ণাটকে, ৭২ ঘণ্টার মধ্যে ঘোষণা, বলল কংগ্রেস
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement