advertisement

'প্রমাণ আনুন, কমিশনারের এমন ব্যবস্থা নেব যে অনুতপ্ত হবেন,' সিবিআই-কে প্রধান বিচারপতি

Last Updated:

রাজ্য সরকারের বিরুদ্ধে সোমবারই সুপ্রিম কোর্টে মামলা করেছে সিবিআই৷ পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানানো হয়েছে৷ তদন্তের জন্য পুলিশ কমিশনার রাজীব কুমারের সহযোগিতা চায় সিবিআই৷ লগ্নি সংস্থার তদন্তে সাহায্য চায় সিবিআই৷

#নয়াদিল্লি: কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা নিয়ে যখন কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে, তখন রাজীব কুমার সম্পর্কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর হুঁশিয়ারি, 'কলকাতা পুলিশ কমিশনার যদি তথ্যপ্রমাণ লোপাট করে থাকেন, তা হলে তার প্রমাণ পেশ করুন আদালতে৷ আমরা এমন ব্যবস্থ নেব ওঁর বিরুদ্ধে, অনুতপ্ত হবেন৷'
রাজ্য সরকারের বিরুদ্ধে সোমবারই সুপ্রিম কোর্টে মামলা করেছে সিবিআই৷ পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানানো হয়েছে৷ তদন্তের জন্য পুলিশ কমিশনার রাজীব কুমারের সহযোগিতা চায় সিবিআই৷ লগ্নি সংস্থার তদন্তে সাহায্য চায় সিবিআই৷ শীর্ষ আদালতের কাছে রাজীব কুমারকে সহযোগিতার নির্দেশ দেওয়ার আবেদন করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷
সিবিআই আবেদনের শুনানি মঙ্গলবার করার সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত৷ এবং সলিসিটার জেনারেল তুষার মেহতাকে একটি অ্যাফিডেভিট জমার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত৷ তুষার মেহতা প্রধান বিচারপতির বেঞ্চকে বলেন, 'পুলিশ কমিশনারকে ৪ বার সমন পাঠানো হয়েছে৷ কিন্তু এখনও পর্যন্ত উনি সহযোগিতা করেননি৷'
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'প্রমাণ আনুন, কমিশনারের এমন ব্যবস্থা নেব যে অনুতপ্ত হবেন,' সিবিআই-কে প্রধান বিচারপতি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement