advertisement

নিজে হাতে সি-বিচের আবর্জনা পরিষ্কার করলেন নরেন্দ্র মোদি, দেখুন ভিডিও

Last Updated:

প্রধানমন্ত্রীর ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই হল ভাইরাল

#মহাবলীপুরম: ভারতে সফরে চিনের প্রেসিডেন্ট ৷ দু’দিনের ভারত সফরে ইতিমধ্যেই ভারতে এসে গেছেন  শি জিনপিং ৷ মহাবলীপুরমে মোদি-জিনপিং ঘরোয়া বৈঠক ৷ সন্ত্রাস ও বাণিজ্য নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার সম্ভবনা ৷ সন্ত্রাসদমনে বন্ধপরিকর দুই দেশ এমনটাই জানিয়েছেন ভারতের বিদেশসচিব  বিজয় কেশব গোখলে ৷ শুক্রবার বিভিন্ন ভারতীয় সংস্কৃতির নিদর্শন দেখানোর পর প্রধানমন্ত্রী চিনা প্রেসিডেন্টের সম্মানে আয়োজন করেছিলেন বিশেষ ডিনারের ৷
এদিকে শনিবার মোদি-জিনপিংয়ের একান্তে বৈঠকদ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা হতে পারে ৷ এই বৈঠক হবে তাজ ফিশারম্যানস কোভ রিসর্ট ও স্পাতে ৷ এরপরে সচিব পর্যায়ের আলোচনা হবে ৷ প্রধানমন্ত্রী জিনপিংয়ের সম্মানে আয়োজন করবেন বিশেষ মধ্যাহ্নভোজের ৷ এরপর দুই পক্ষই নিজেদের বিবৃতি দেবে ৷
শুক্রবারের ঘরোয়া আলোচনা প্রায় ১৫০ মিনিট চলে ৷ যা নির্ধারিত যে সময় আলোচনার জন্য বরাদ্দ ছিল তার চেয়ে অনেক বেশি ৷ দু পক্ষই জানিয়েছে আলোচনা ছিল খোলামেলা এবং তাতে হৃদয়ের ছোঁয়া ছিল ৷
advertisement
advertisement
এদিকে মেগা বৈঠকের আগে মহাবলীপুরমের শনিবারের সকালে ফের সাফাই অভিযানে নামলেন নরেন্দ্র মোদি ৷ প্রথমবার ক্ষমতায় আসার পর থেকে স্বচ্ছ ভারত এই ভাবনার ওপর জোর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ৷ একাধিক সময়ে নিজের এই নীতি পালন করতে গিয়ে সাফাই অভিযানে নেমেছেন নরেন্দ্র মোদি ৷ শনিবার সকালে মহাবলীপুরমের বিচ থেকে বিভিন্ন নোংরা জিনিস তুলতে দেখা গেল তাঁকে ৷ এই ভিডিও নিজেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন তিনি ৷ এদিকে প্রধানমন্ত্রীকে এইভাবে দেখে আপ্লুত তাঁর ফ্যানরা ফলে মুহূর্তেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷ দেখে নিন সেই ভিডিও ৷
advertisement
advertisement
নিজের ভিডিওর ওপরে প্রধানমন্ত্রী লিখেছেন মামল্লপুরমের বিচে আজ আধঘন্টা হাঁটলাম৷ আমার সংগ্রহ হোটেলস্টাফ জয়রাজের হাতে তুলে দিলাম ৷ আমাদের নিশ্চিত করতে হবে সার্বজনীন জায়গা যেন পরিষ্কার ও গোছানো থাকে ৷ এর
সঙ্গে আমাদের সুস্থ ও ফিট থাকতে হবে ৷
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নিজে হাতে সি-বিচের আবর্জনা পরিষ্কার করলেন নরেন্দ্র মোদি, দেখুন ভিডিও
Next Article
advertisement
Supreme Court on 'Freebies': ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’ কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
  • সুপ্রিম কোর্ট জানিয়েছে, অধিকাংশ রাজ্যই রাজস্ব ঘাটতির মুখে

  • শীর্ষ আদালতের মতে, খয়রাতির নীতি দেশের আর্থিক উন্নয়নের পথে বড় বাধা

  • বেঞ্চ বলেছে, রাজ্যগুলির উচিত কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে মনোযোগী হওয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement