advertisement

Viral Video: বিয়ের মঞ্চেই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লেন রক্তাক্ত কনে! আততায়ী কি পুরনো প্রেমিক? ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video:১৮ বছর বয়সি আরতি কুমারী তাঁর হবু স্বামীর সঙ্গে মঞ্চে ছিলেন, ঠিক তখনই অতিথিদের মধ্যে থেকে একজন তাঁকে লক্ষ্য করে গুলি করে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি।

মঞ্চে উঠে আচমকা কনেকে গুলি করে আততায়ী
মঞ্চে উঠে আচমকা কনেকে গুলি করে আততায়ী
পটনা: বিয়ের আসর বদলে গেল আতঙ্ক ও শোকের পরিবেশে। জয়মাল্য অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লেন কনে। এই ঘটনা বিহারের বক্সারের চৌসা নগর পঞ্চায়েত অঞ্চলের মুফাসিল থানা এলাকায়। জানা গিয়েছে উত্তরপ্রদেশের বালিয়া থেকে এসেছিলেন বর-সহ বরযাত্রীরা। নিয়ম ও আচার অনুষ্ঠান মেনে পালিত হয় বিয়ের অনুষ্ঠান। তার মাঝেই মঞ্চে উঠে আচমকা কনেকে গুলি করে আততায়ী। খুব কাছ থেকে কনের পেটে গুলি লাগে। এর পরই বিয়ের আসরে হৈ চৈ ও শোরগোল পড়ে যায়। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় কাছের একটি বেসরকারি হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর, চিকিৎসকরা কনেকে বারাণসী ট্রমা সেন্টারে রেফার করেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
গুলির পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় আততায়ী। বক্সারের পুলিশ সুপার শুভম আর্যা নিজে তদন্ত করছেন এই ঘটনার। অভিযুক্তকে ধরতে তৈরি করা হয়েছে বিশেষ দল। আরও তদন্ত চলছে। বিয়ের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে আঠেরো বছর বয়সি আরতি কুমারী তাঁর হবু স্বামীর সঙ্গে মঞ্চে ছিলেন। বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা ঘিরে রেখেছিল এই দম্পতিকে। ভিডিওতে দেখা গিয়েছে একটি মেয়ে, সম্ভবত আরতির বোন, মঞ্চে তাঁদের বরণ করে নিচ্ছিলেন। তার পর তিনি প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করার জন্য আরতির দিকে এগিয়ে যান। তখন মঞ্চের সামনে জড়ো হওয়া অতিথিদের মধ্যে থেকে একজন লোক আরতির দিকে গুলি চালায়।
advertisement
আরও পড়ুন : দিল্লিতে গলা কেটে নৃশংস হত্যা মা ও তাঁর ৩ শিশুসন্তানকে! স্বামী পলাতক! চরম আতঙ্ক ও চা‍ঞ্চল্য এলাকায়
গুলিটি আরতির পেটে, তাঁর নাভির কাছে বিদ্ধ হয়। কেউ কেউ সে সময় আরতিকে সচেতন রাখার চেষ্টা করলে বিশৃঙ্খলা দেখা দেয়, আবার কেউ কেউ চিৎকার করে অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যায়। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে। স্থানীয়রা প্রেমের সম্পর্কের সন্দেহ করছে। অভিযুক্ত দীনবন্ধু পলাতক থাকলেও পুলিশ তাঁর বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
advertisement
advertisement
advertisement
অতিরিক্ত স্টেশন হাউস অফিসার চন্দন কুমার বলেন, অভিযুক্ত ব্যক্তি এর আগে অন্য একটি মামলায় জেল খেটেছেন। পুলিশ তাঁকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে। উত্তরপ্রদেশের বালিয়া জেলা থেকে আসা বরযাত্রীর শোভাযাত্রা কিছু ক্ষণ পরেই ফিরে চলে যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: বিয়ের মঞ্চেই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লেন রক্তাক্ত কনে! আততায়ী কি পুরনো প্রেমিক? ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই

  • দোলে কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement