advertisement

Multi-storey building in Shimla Collapsed: কী সাংঘাতিক ! সিমলায় প্রবল বৃষ্টিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বহুতল, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Multi-storey building collapsed in Shimla: ঘটনার ভিডিও দেখলে আঁতকেই উঠতে হয় ৷ তবে স্বস্তির খবর এটাই, যে বাড়ি ভেঙে পড়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি ৷

Photo: Screengrab
Photo: Screengrab
সিমলা: গোটা দেশেই এখন রেকর্ড পরিমাণে বৃষ্টি চলছে ৷ তার জেরে কোথাও বন্যা পরিস্থিতি, তো কোথাও আবার ধস নামার মতো ঘটনা ঘটছে ৷ সিমলার কাচিঘাটিতে (Kachighati area of Shimla) বৃহস্পতিবার প্রবল বৃষ্টিতে ধস নামায় ভেঙে পড়ে আস্ত একটা বহুতল ! ঘটনার ভিডিও দেখলে আঁতকেই উঠতে হয় ৷ তবে স্বস্তির খবর এটাই, যে বাড়ি ভেঙে পড়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি (Multi-storey building collapsed in Kachighati area of Shimla) ৷
তবে যেভাবে এত বিশাল একটি বহুতল তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, তা দেখে চমকেই উঠতে হয় ৷ ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই তা ব্যাপকভাবে ভাইরাল ৷ ভাগ্য ভালো, যে আগের থেকে সজাগ থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি ৷
advertisement
advertisement
আট তলার ওই বহুতলে সকাল থেকেই বেশ কয়েকটি ফাটল চোখে পড়ে সবার (Some cracks appeared in the eight-storey building in the morning) ৷ এরপরেই কোনও ঝুঁকি না নিয়ে বিল্ডিং খালি করার নির্দেশ দেওয়া হয় ৷ তার কয়েক ঘণ্টা পরেই ভেঙে পড়ে বহুতলটি ৷ যা দেখে এখনও আতঙ্কে রয়েছেন ওই বহুতলের বাসিন্দারা ৷ বহুতল ভেঙে পড়ার এই ভিডিও এখন তুমুল ভাইরাল ৷
advertisement
বহুতলটি ভেঙে পড়ায় সমস্যা এখন আশপাশের বাড়িগুলোরও ৷ ভালমতোই ক্ষতিগ্রস্থ হয়েছে সেগুলি ৷ এই বিল্ডিং ভেঙে পড়ায় তার প্রভাবে অন্যগুলোতেও যাতে কিছু না হয়, তার জন্য সতর্ক প্রশাসন ৷ এলাকার সব বাড়িগুলিকেই পরীক্ষা করে দেখা হচ্ছে ৷
advertisement
সিমলার কাচি ঘাটি এলাকায় বেশিরভাগ বিল্ডিংগুলিই তৈরি হয় পাহাড়ের গায়ে ৷ সেখানকার জমি অত্যন্ত নড়বড়ে বলেই জানানো হয়েছে ৷ ফলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Multi-storey building in Shimla Collapsed: কী সাংঘাতিক ! সিমলায় প্রবল বৃষ্টিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বহুতল, দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement