advertisement

Viral Video: ট্রেন লাইনে নেমে গেছে মানুষজন, হুড়মুড়িয়ে ঠেলা হচ্ছে ট্রেন, না দেখলে বিশ্বাস হবে না

Last Updated:

Viral Video: এই ভিডিওটিতে দেখা যাবে ট্রেনের প্যাসেঞ্জার ও সেনা জওয়ানরা মিলে ট্রেনকে ধাক্কা মারছেন৷

ট্রেন লাইনে নেমে গেছে মানুষজন, হুড়মুড়িয়ে ঠেলা হচ্ছে ট্রেন, বিশ্বাস হবে তো
ট্রেন লাইনে নেমে গেছে মানুষজন, হুড়মুড়িয়ে ঠেলা হচ্ছে ট্রেন, বিশ্বাস হবে তো
নয়াদিল্লি:  ভারতীয় রেলওয়েজের ভিডিও দারুণ পপুলার হয়৷ সোশ্যাল মিডিয়ায় এমন সব ভিডিও ধামাল ভাইরাল হয়৷ কখনও কখনও এই সব ভিডিওগুলি আজব হয়৷ তবে এমন আজব হবে যা কখনও ভাবা যায় না৷ ট্রেনের মধ্যে মারামারি থেকে ট্রেনের মধ্যে প্রেম-পিরিতি এসব তো আকছারই দেখা যায়৷ তা বলে সোশ্যাল মিডিয়া এখন যেটা কাঁপাচ্ছে তাতে নিজের চোখ কানকে বিশ্বাস করতেও অসুবিধা হয়৷
বাস বা গাড়ি রাস্তায় আটকে গেলে তা ঠেলতে মানুষজনকে দেখা যায়৷ নিউজ ১৮ বাংলা সেই ভাইরাল ভিডিও আপনাদের সামনে তুলে ধরছে৷ এই ভিডিওটিতে দেখা যাবে ট্রেনের প্যাসেঞ্জার ও সেনা জওয়ানরা মিলে ট্রেনকে ধাক্কা মারছেন৷
advertisement
advertisement
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেন একটি রেল লাইনে দাঁড়িয়ে রয়েছে৷ সেখানেই একাধিক মানুষ ও জওয়ানরা মাটিতে নেমে ট্রেনের পাশে দাঁড়িয়ে রয়েছে৷ সেখানে হঠাৎ করেই  ‘হেঁইও মারো’- এই ভাবে ট্রেনটিকে ঠেলা দিতে শুরু করে৷
advertisement
কিন্তু এত ঠেলাঠেলির ফলে কতটুকুই বা এটা এগোল তা নিয়ে বোদ্ধারা ভিডিও দেখলেই বুঝতে পারেন৷ ভাইরাল ভিডিওতে ফের দেখা যাচ্ছে প্রথমে যে দিকে মানুষজন ট্রেনকে ঠেলছিল, হঠাৎই তার উল্টো দিকে ট্রেনটিকে ঠেলতে শুরু করেন৷ এরপর ট্রেন ধীরে ধীরে এগোতে শুরু করল৷ ট্রেন যেই এগোতে থাকে সঙ্গে সঙ্গে মানুষজন খুশি হয়ে যায়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: ট্রেন লাইনে নেমে গেছে মানুষজন, হুড়মুড়িয়ে ঠেলা হচ্ছে ট্রেন, না দেখলে বিশ্বাস হবে না
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement