advertisement

Viral video| হাতির পিঠে যোগব্যায়াম করতে করতে উল্টে পড়লেন বাবা রামদেব! দেখুন ভিডিও

Last Updated:

তবে এটা প্রথম নয়৷ এর আগেও একবার বৃষ্টিতে সাইকেল চালাতে চালাতে পড়ে যান রামদেব৷

#মথুরা: হাতির পিঠে যোগাসন করতে গিয়ে উল্টে পড়ে গেলেন রামদেব! উঠল শোরগোল৷ যদিও তিনি কোনও ভাবে আহত হননি৷ হাতির পিঠ থেকে পড়েই, ফের উঠে দাঁড়িয়েছেন যোগগুরু৷ ঘটনাটি ঘটে সোমবার মথুরার রামনারেতি আশ্রমে ঘটে৷ সেখানেই হাতির পিঠে উঠে যোগাসন করছিলেন যোগগুরু রামদেব৷ হাতিটি তখন থেমে ছিল৷ এরপর হাতিটি চলতে শুরু করতেই বাধে গোল৷ পিঠের ওপর থেকে যোগ ব্যায়ম করতে করতে একেবারে আচমকা পড়ে যান রামদেব৷ তবে মুহূর্তের মধ্যেই আবার মাটি থেকে উঠে দাঁড়িয়ে শরীর থেকে ধুলো ঝাড়তে শুরু করেন তিনি৷ এবং এই ঘটনার পর, তাঁকে হাসিমুখে দেখা গিয়েছে৷ এভাবে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়িয়ে বাবাকে দেখে ভক্তরাও আশ্বস্ত হন৷
advertisement
যোগগুরু রামদেবের এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ প্রায় ১৮হাজার ৪০০ বার দেখা হয়েছে ভিডিওটি৷ তার সঙ্গেই উঠে এসেছে দারুন সব মজার কমেন্ট৷ একজন মন্তব্য করেছেন, হাতিটিকে তো যোগ সেখানে হয়নি, তাই সেও বুঝতে পারেনি তার পিঠের ওপর কী চলছে৷ অন্য একজন বলছেন, দ্রুত ফের নিজের পায়ে উঠে দাঁড়ালেন, এটা রামদেবের পক্ষেই সম্ভব! আরও একজন লিখেছেন, যথেষ্ট ফিট তিনি, এটাই তার প্রমাণ৷ ঠিক ছোটবেলায় আমরা যেমন ছিলাম, পড়ে গিয়ে দ্রুত উঠে দাঁড়াতাম, তিনিও সেইভাবে উঠে দাঁড়ালেন এবং দ্রুত!
advertisement
তবে এটা প্রথম নয়৷ এর আগেও একবার বৃষ্টিতে সাইকেল চালাতে চালাতে পড়ে যান রামদেব৷ সেই ভিডিওটিও রীতিমত ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ ২০০২ থেকে নিয়মিত যোগ ক্যাম্প করছেন রামদেব৷ তাঁর যোগাসন টিভিতেও সম্প্রচার করা হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral video| হাতির পিঠে যোগব্যায়াম করতে করতে উল্টে পড়লেন বাবা রামদেব! দেখুন ভিডিও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement