advertisement

Viral News: ১৫ বছর ধরে বন্ধ থাকা দোকানের ভিতর থেকে মিলল মানুষের নাক, কান, মাথার খুলি !

Last Updated:

মহারাষ্ট্রের নাসিকের (Nashik) একটি দোকানের বেসমেন্টে পাওয়া গিয়েছে মানুষের চোখ, মাথার খুলি, কান এবং মুখের অন্যান্য অঙ্গ ৷

In Nashik, Human Remains Found in Two Drums
In Nashik, Human Remains Found in Two Drums
নাসিক: সাংঘাতিক ঘটনা ৷ মহারাষ্ট্রের নাসিকের (Nashik) একটি দোকানের বেসমেন্টে পাওয়া গিয়েছে মানুষের চোখ, মাথার খুলি, কান এবং মুখের অন্যান্য অঙ্গ ৷ ঘটনা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ জানা গিয়েছে, ওই দোকানটি প্রায় ১৫ বছর ধরে বন্ধ ছিল ৷ সেখানের বেসমেন্ট থেকে দুর্গন্ধ আসতেই স্থানীয় বাসিন্দাদের প্রথমে সন্দেহ হয় ৷ তারপরে তল্লাশি চালাতেই এই মানুষের অঙ্গ-প্রত্যঙ্গগুলি পাওয়া যায় ৷ পুলিশ জানিয়েছে, ‘‘আমরা দুটি ড্রাম দোকানের ভিতর থেকে পাই ৷ সেগুলি খোলার পরেই এই মানুষের অঙ্গ-প্রত্যঙ্গগুলি পাওয়া যায় ৷ সেগুলি উদ্ধার করে ফরেন্সিক টিমের হাতে তুলে দেওয়া হয়েছে (Viral News) ৷’’
মুম্বই নাকা পুলিশ স্টেশনের অন্যান্য আধিকারিকরা জানান, ‘‘মানুষের অঙ্গ-প্রত্যঙ্গগুলি রাসায়নিকের মধ্যে সংরক্ষণ করে রাখা হয়েছে ৷ আমরা জানতে পেরেছি ওই দোকানের মালিকের দুই ছেলে হলেন ডাক্তার ৷ এমনও হতে পারে মানব অঙ্গ-প্রত্যঙ্গগুলি তাঁরা নিজেদের পড়াশোনা ও কাজের জন্য সংরক্ষণ করে রেখেছিলেন ৷’’ যদিও দোকানের মালিককে পুলিশ জিজ্ঞাসাবাদের সময় এমন ড্রামের কথা অস্বীকারই করেছেন ৷ তাহলে কীভাবে এল ওই অঙ্গ-প্রত্যঙ্গগুলি ? নাসিক পুলিশের ক্রাইম শাখা গোটা বিষয়টি তদন্ত করে দেখছে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral News: ১৫ বছর ধরে বন্ধ থাকা দোকানের ভিতর থেকে মিলল মানুষের নাক, কান, মাথার খুলি !
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement