advertisement

Viral News: পেটের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন মহিলা, ১ ঘণ্টা অস্ত্রোপচারের পর যা বের হল, জানলে ভয় পাবেন!

Last Updated:

Viral News: চিকিৎসকরা জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই পেটের ব্যথার সমস্যায় ভুগছিলেন ওই মহিলা।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বিহার: পেটের ভিতর তৈরি হওয়া মাংসপিণ্ড, তারই ওজন ১০ কিলোগ্রাম!
আশ্চর্য হলেও সত্যি। সম্প্রতি এমনই এক অস্ত্রোপচারের নিদর্শন রেখেছে বিহারের নালন্দা সদর হাসপাতালের চিকিৎসকদের একটি দল।
৬১ বছর বয়সী এক মহিলার পেট থেকে ১০ কেজি ওজনের সিস্ট বের করা হয়েছে বলে জানা গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই পেটের ব্যথার সমস্যায় ভুগছিলেন ওই মহিলা। বিহার শরিফ সদর হাসপাতালের চিকিৎসক দল অস্ত্রোপচার করে তাঁর পেট থেকে বিরাটাকার ওই সিস্ট বের করে আনতে সফল হয়েছেন। আপাতত তিনি সুস্থই রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তবে আগামী ৭ দিন তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: ঘন ঘন হাই ওঠা শরীরের ক্ষতি করে! গভীর বিপদের সংকেত জেনে সাবধান হোন
জানা গিয়েছে, অস্থাওয়ান ব্লকের বাসিন্দা কানহাইয়া রাউতের স্ত্রী সুন্দরী দেবী গত তিন মাস ধরে পেটের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। সেই পরিস্থিতিতে গত ২৭ জুলাই তিনি সদর হাসপাতালে আসেন। সেখানে চিকিৎসকরা তাঁকে আল্ট্রাসাউন্ড পরীক্ষা করার পরামর্শ দেন। তাতেই ধরা পড়ে ওই মহিলার পেটে একটি সিস্ট রয়েছে, বড় আকারের। এরপর গত বৃহস্পতিবার ডা. রাজীবরঞ্জন, ডা. রাজশেখর এবং ডা. প্রশান্ত সফল ভাবে অস্ত্রোপচার করে মহিলাকে নতুন জীবন দিয়েছেন। ওই হাসপাতালেই অস্ত্রোপচার ও চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: খাবার খেয়েই মিষ্টি খেতে ইচ্ছে করে? আপনি মারণরোগে আক্রান্ত হতে পারেন!
অন্যদিকে ডা. রাজীবরঞ্জন জানান, সদর হাসপাতালে চিকিৎসা পরিষেবা আগের চেয়ে অনেক ভাল হয়েছে। রোগীরা চিকিৎসকের পরামর্শ ও নির্দেশ মেনে চললে সব দিক রক্ষা করা সম্ভব। পাশাপাশি তিনি দাবি করেন, রোগী ও তাঁর পরিজনদের ধৈর্য ধরতে হবে।
নালন্দার শল্যচিকিৎসক ডা. অবিনাশ কুমার সিং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দলকে অভিনন্দন জানিয়েছেন। সরকারি হাসপাতালে সমস্ত রকম চিকিৎসার সুযোগ রয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, দালালদের ফাঁদে পা না-দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে চিকিৎসা ও অস্ত্রোপচারের বিষয়ে কথা বলতে হবে।
advertisement
রোগিণীর স্বামী কানহাইয়া রাউত জানান, বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করার মতো টাকা তাঁর কাছে নেই। তাই তিনি সরকারি হাসপাতালের উপরেই ভরসা করেছিলেন। তিনি যে কোনও ভুল করেননি তা প্রমাণ করে দিয়েছেন চিকিৎসকরা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral News: পেটের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন মহিলা, ১ ঘণ্টা অস্ত্রোপচারের পর যা বের হল, জানলে ভয় পাবেন!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement