advertisement

ফ্রান্সে বাজেয়াপ্ত বিজয় মালিয়ার কয়েক শো কোটি টাকার সম্পত্তি !

Last Updated:

বিজয় মালিয়ার ফ্রান্সে গচ্ছিত বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

#নয়া দিল্লি:  বিজয় মালিয়ার ফ্রান্সে গচ্ছিত বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জানে গেছে, ১৬ লক্ষ ইউরো মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে৷ ফ্রান্সে বিজয় মালিয়ার ১৪ কোটি টাকার সম্পত্তি আর্থিক তছরূপ করার অপরাধে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷
একটি বিবৃতিতে ইডি জানিয়েছে, তাদের অনুরোধের ভিত্তিতে ফ্রান্সের ৩২ এভিনিউ, এফওসিএইচ-এ বিজয় মালিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ফরাসি কর্তৃপক্ষ৷ বাজেয়াপ্ত করা সম্পত্তির পরিমাণ ১৬ লক্ষ ইউরো অর্থাৎ প্রায় ১৪ কোটি টাকা। তদন্তে জানা গিয়েছে, এই বিপুল পরিমাণ অর্থ মাল্যর অ্যাকাউন্ট থেকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, বিপুল ঋণ শোধ না করে কিংফিসার এয়ারলাইন্স লিমিটেডের মালিক ও লিকার ব্যবয়াসী বিজয় মালিয়া ভারত থেকে পালিয়ে যান। ২০১৯-এর জানুয়ারিতে পিএমএলএ আইনের আওতায় বিজয় মালিয়াকে অপরাধী ঘোষণা করা হয়। ২০১৬ থেকে তিনি ব্রিটেনে পাড়ি দিয়েছেন। ভারত সরকার তাঁকে দেশে ফেরানোর প্রচেষ্টা চালালে ও এখনও তা সম্ভব হয়নি৷
advertisement
advertisement
সিবিআইয়ের দায়ের করা এফআইআরের ভিত্তিতে আর্থিক তছরূপের মামলা দায়ের করে ইডি৷ এই সংস্থা এখনও পর্যন্ত বিজয় মাল্যর ১১,২৩১.৭০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এছাড়াও ইউনাইটেড ব্রিউয়ারিজ হোল্ডিংস লিমিটে়ড, কিংফিশার এয়ারলাইন্স লিমিটেড, ও অন্যান্যদের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হয়।
Simli Dasgupta
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফ্রান্সে বাজেয়াপ্ত বিজয় মালিয়ার কয়েক শো কোটি টাকার সম্পত্তি !
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement