advertisement

পলাতক অর্থনৈতিক অপরাধীর তকমা মালিয়াকে, সব সম্পত্তি বাজেয়াপ্ত হবে

Last Updated:

আদালতের নির্দেশে পলাতক অর্থনৈতিক অপরাধীর তকমার পর, ভারতে বিজয় মালিয়ার স্থাবর-অস্থাবর, সব সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষেত্রে আর বাধা রইল না কেন্দ্রের৷

#মুম্বই: আর্থিক প্রতারণা রুখতে নয়া আইন তৈরি করেছে কেন্দ্র৷ সেই আইনের আওতায় পলাতক অর্থনৈতিক অপরাধীর তকমা পেলেন শিল্পপতি বিজয় মালিয়া৷ মালিয়াই প্রথম কোনও শিল্পপতি, যিনি সরকারের নয়া আইনে অর্থনৈতিক অপরাধী সাব্যস্ত হলেন৷ শনিবার মুম্বইয়ের একটি আদালত মালিয়াকে দোষী সাব্যস্ত করেছে৷
আদালতের নির্দেশে পলাতক অর্থনৈতিক অপরাধীর তকমার পর, ভারতে বিজয় মালিয়ার স্থাবর-অস্থাবর, সব সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষেত্রে আর বাধা রইল না কেন্দ্রের৷ বর্তমানে ব্রিটেন থেকে ভারতে প্রত্যর্পণের মুখে মালিয়া৷ ২০১৬ সাল থেকে মালিয়া রয়েছেন ব্রিটেনে৷ বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৯ হাজার কোটি টাকা ঋণ নিয়ে প্রতারণা করে বিদেশে পালানোর অভিযোগ রয়েছে শিল্পপতি বিজয় মালিয়ার বিরুদ্ধে৷
advertisement
২০১৬ সালের মার্চে ভারত ছেড়ে পালান মালিয়া৷ কয়েক মাস আগে মালিয়া সব টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দিয়ে টুইট করেছিলেন৷ মালিয়া লিখেছিলেন, 'আমার সেটলমেন্ট অফার ও আমার প্রত্যর্পণ কী ভাবে এক করা হচ্ছে, বুঝতে পারছি না৷ আমি সব সময়ই বলছি, দয়া করে টাকাটি নিন৷ টাকা চুরি করেছি, এই তকমা দেওয়া বন্ধ করুন৷'
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পলাতক অর্থনৈতিক অপরাধীর তকমা মালিয়াকে, সব সম্পত্তি বাজেয়াপ্ত হবে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement