advertisement

‘লাইফ লং প্রেম এবার হলো অফিসিয়াল’, অবশেষে বিয়ের ছবি পোস্ট করলেন বরুণ ধাওয়ান !

Last Updated:

যে ছবি দেখার জন্য সকাল থেকে নেটপাড়ায় অধীর আগ্রহে বসে ছিলেন নেটিজেনের দল ৷

#মুম্বই: শেষমেশ সামনে এসেই গেল বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের বিয়ের ছবি ৷ যে ছবি দেখার জন্য সকাল থেকে নেটপাড়ায় অধীর আগ্রহে বসে ছিলেন নেটিজেনের দল ৷ তাঁদের অপেক্ষার ঘটল অবসান ৷ তাও আবার খোদ সদ্য বিবাহিত বলিউডের চকোলেট হিরো বরুণ ধাওয়ানের হাত ধরেই ৷
বরুণ ধাওয়ানের বিয়েতে ছিল তুমুল কড়াকড়ি ৷ নো মোবাইল ফোন নীতিতেই আটকে ছিলেন বরুণ ও নাতাশা ৷ তাই বিয়ের সাজে বরুণ ও নাতাশার ছবি দেখাটা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল ৷ অবশেষে ফ্যানেদের স্বপ্নপূরণ ঘটালেন বরুণ নিজেই ৷ ইনস্টাগ্রামে পোস্ট করলেন ছাদনাতলার ছবি ৷ গোলাপি আভায় রুপোলি সাজে বরুণ ও নাতাশার বিয়ের লুক নতুন করে প্রেমে পড়তে বাধ্য করে দেবে ৷ ছবিতে দেখা গিয়েছে, ছেলে বরুণের ঠিক পিছনে দাঁড়িয়ে কতটা উচ্ছ্বাস ডেভিড ধাওয়ানের  ৷
advertisement
সেই ক্লাস ৬ থেকে প্রেম ৷ জীবনে নানা ঝড় আসলেও নাতাশার প্রতি বরুণের প্রেম এবং বরুণের প্রতি নাতাশার প্রেম একটুও কমেনি ৷ তাই তো সেই লং লাস্টিং প্রেমের ওপর ভর করেই  বিয়ের ছবি পোস্ট করে বরুণ লিখলেন, ‘লাইফ লং প্রেম এবার হলো অফিসিয়াল’ !
advertisement
View this post on Instagram

A post shared by VarunDhawan (@varundvn)

advertisement
বরুণ ধাওয়ানের বিয়ে নিয়ে রবিবার সকাল থেকেই গোটা বলিউডে হইহই কাণ্ড ৷ নাতাশা ও বরুণের বিয়ের ছবি দেখার জন্য হন্যে দিয়ে নেটপাড়ায় পড়ে রয়েছেন নেটিজেনরা ৷ তবে বরুণের কড়া নিষেধ ৷ নো মোবাইল ফোন ৷ যতক্ষণ না বরুণ-নাতাশা নিজে থেকে এসে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন, ততক্ষণ ছবি দেখা প্রায় দুস্কর ৷
advertisement
হ্যাঁ, শেষমেশ অপেক্ষার অবসান ৷ নতুন বছরশুরু হতেই যে গুঞ্জন নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছিল গোটা বলিউডে ৷ সেই গুঞ্জনেই ইতি দিয়ে এবার সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের চকোলেট হিরো বরুণ ধাওয়ান ৷
অন্যান্য বলিউডের সেলেবদের মতো বিদেশে গিয়ে নয়, বরং এদেশেই পরিবারকে সঙ্গে নিয়ে আলিবাগে জমজমাট বিয়ে করলেন বরুণ ৷
advertisement
সূত্রের খবর অনুযায়ী, সন্ধে সাড়ে ৬ টা নাগাদ নাগাদই বরুণ ও নাতাশার বিয়ে সম্পন্ন হয়েছে ৷ করোনা বিধিকে মাথায়া রেখেই হাতেগোণা বলিউড সেলেব এবং পরিবারের সামনে নাতাশার গলায় মালা দিয়েছেন বরুণ ৷
রবিবার সকালেই ভাইরাল হয়েছিল করণ জোহর এবং মণীশ মালহোত্রার বিয়েতে এন্ট্রি নেওয়ার ছবি ৷
সকাল থেকেই জোর কদমে শুরু হয়েছিল বরুণ-নাতাশার বিয়ের নানা অনু্ষ্ঠান ৷ ট্যুইটার, ফেসবুকে ট্রেন্ড করছিল হ্যাশট্যাগ বরুণ কি শাদি ! আর সেই ট্যাগ ধরেই হইহই করে ভাইরাল হয়েছে বরুণের সঙ্গীতের একটি ছবি ৷
advertisement
যেখানে চোখে সানগ্লাস এবং ডিজাইন করা কুর্তায় দেখা গিয়েছে হ্যান্ডসাম বরুণকে ৷ ইনস্টাগ্রামে এই ছবি আপলোড হতেই লাখের ওপরে লাইক ৷ নাতাশা এবং বরুণকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত নেটিজেনরা ৷
বরুণ তাঁর হাইপ্রোফাইল বিয়েতে মোবাইল ক্যামেরাকে নিষিদ্ধ করেছে ৷ ঠিক যেমনটি হয়েছিল অনুষ্কা-বিরাট, দীপিকা-রণবীরের বিয়েতেও ৷ তবে বরুণের বিয়েতে উপরি কড়াকড়ি করোনা বিধি !
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘লাইফ লং প্রেম এবার হলো অফিসিয়াল’, অবশেষে বিয়ের ছবি পোস্ট করলেন বরুণ ধাওয়ান !
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement