advertisement

Vaishno Devi Landslide: বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে হঠাৎ ধস! দুমড়ে-মুচড়ে গেল লোহার কাঠামো...একাধিক পুণ্যার্থীর মৃত্যুর আশঙ্কা

Last Updated:

সোমবারের এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে সোশ্যাল মিডিয়া মারফত৷ ঘটনার সত্যতা স্বীকার করে ঘটনাস্থলে পৌঁছেছে শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রিন বোর্ডের দুর্যোগ মোকাবিলা দলের সদস্যেরা৷ শুরু হয়েছে উদ্ধারকাজ৷ শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রিন বোর্ডের সিইও বলেন, ‘‘পাথর নেমে আসা এবং ধসের ঘটনা ঘটেছে৷ ঘটনাস্থলে দুর্যোগ মোকাবিলা দল পৌঁছেছে৷’’

জম্মু ও কাশ্মীর: বৈষ্ণোদেবী মন্দির যাওয়ার রাস্তায় হঠাৎ ধস৷ অন্তত একজন পুণ্যার্থীর এই ঘটনায় মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা৷ আহত এক৷ আরও অনেকে ধসের স্তূপের নীচে আটকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷
দুপুর ২টো ৩৫মিনিট নাগাদ বৈষ্ণোদেবী মন্দির যাওয়ার পথের ভাওয়ান থেকে ৩ কিলোমিটার দূরে পাঞ্চী এলাকায় এই ধস নামে৷ পাহাড়ের গা বেয়ে নেমে আসা ধসের মাটি-পাথরে ভেঙে গিয়েছে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার ট্র্যাকের উপরে তৈরি করা লোহার কাঠামো, চালা৷
আরও পড়ুন: মোমবাতি হাতে মিছিল! তা-ও বিধানসভার অন্দরেই…অধিবেশন শেষে নজিরবিহীন ঘটনা ঘটালেন শুভেন্দুরা
সোমবারের এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে সোশ্যাল মিডিয়া মারফত৷ ঘটনার সত্যতা স্বীকার করে ঘটনাস্থলে পৌঁছেছে শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রিন বোর্ডের দুর্যোগ মোকাবিলা দলের সদস্যেরা৷ শুরু হয়েছে উদ্ধারকাজ৷ শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রিন বোর্ডের সিইও বলেন, ‘‘পাথর নেমে আসা এবং ধসের ঘটনা ঘটেছে৷ ঘটনাস্থলে দুর্যোগ মোকাবিলা দল পৌঁছেছে৷’’
advertisement
advertisement
গত রবিবার থেকে জম্মু ও কাশ্মীরের কাটরার বৈষ্ণোদেবীর মন্দির সংলগ্ন অঞ্চলে শুষ্ক আবহাওয়ারই পূর্বাভাস ছিল৷ কিন্তু, গত কয়েকদিন ধরেই সেখানে হাল্কা বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে৷
আরও পড়ুন: কালো উত্তরীয় নিয়ে বিধানসভায় শুভেন্দুরা! শোকপ্রস্তাব পাঠের শুরুতেই অধ্যক্ষর সঙ্গে বিতণ্ডা, উত্তাল অধিবেশন
সোমবারই উত্তরাখণ্ডের চামোলি জেলার বদ্রীনাথ জাতীয় সড়কের একাধিক জায়গায় অকিবৃষ্টির জেরে ধস নামে৷ ধস সরানোর চেষ্টা চলছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Vaishno Devi Landslide: বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে হঠাৎ ধস! দুমড়ে-মুচড়ে গেল লোহার কাঠামো...একাধিক পুণ্যার্থীর মৃত্যুর আশঙ্কা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement