advertisement

Bizarre: জীবিত অবস্থায় নিজেই নিজের শ্রাদ্ধশান্তি সম্পন্ন করলেন এই ব্যক্তি! কারণ জানলে চমকে যাবেন

Last Updated:

Bizarre: উন্নাওয়ের বাসিন্দা জটা শঙ্কর সকলকে চমকে দিয়ে নিজেই নিজের শ্রাদ্ধশান্তি করেছেন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
নিজেই নিজের শ্রাদ্ধকাজ সম্পন্ন করলেন এক ব্যক্তি৷ এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উত্তরপ্রদেশের উন্নাও শহর৷ জানা গিয়েছে উন্নাওয়ের বাসিন্দা জটা শঙ্কর সকলকে চমকে দিয়ে নিজেই নিজের শ্রাদ্ধশান্তি করেছেন৷ উত্তরপ্রদেশের কেওয়ান গ্রামের বাসিন্দা জটা শঙ্করের সঙ্গে দীর্ঘ দিন ধরে তাঁর পরিবারের বিবাদ চলছিল৷ তার জেরেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন৷ কারণ জটা শঙ্করের মনে হয়েছে তাঁর মৃত্যুর পর সব নিয়ম কানুন পরিজনরা পালন নাও করতে পারেন৷ তাই তিনি নিজেই সব ক্রিয়াকর্ম সম্পন্ন করে রাখলেন৷
বৃহস্পতিবার জটা শঙ্কর নিজেই নিজের পিণ্ডদান করেন৷ নিজের শ্রাদ্ধশান্তি উপলক্ষে গ্রামবাসীদের নিমন্ত্রণ করে খাওয়ানও তিনি৷ জানা গিয়েছে, বিবাদের জেরে পরিজনদের ছেড়ে একাই থাকেন জটা শঙ্কর৷ তাঁর পরিবারের লোকজন মাঝে মাঝে আসেন তাঁর কাছে৷
advertisement
কেওয়ান গ্রামের বাসিন্দারা জানিয়েছেন জটা শঙ্কর দু বছর আগেই একটি বেদি তৈরি করিয়েছিলেন৷ গ্রামবাসীদের বলতেন, ‘‘আমার মৃত্যু হলে দয়া করে এখানে আমার অন্ত্যেষ্টি সম্পন্ন কোরো৷’’
advertisement
সূত্র থেকে জানা গিয়েছে, কিছু দিন আগেই নিজের স্ত্রী মুন্নিদেবীর সঙ্গে ঝগড়া হয়েছিল জটা শঙ্করের৷ তার পরই তিনি ঠিক করেন যে জীবিত অবস্থায় নিজেই নিজের শ্রাদ্ধ সম্পন্ন করে যাবেন৷ লাগাতার ঝগড়া বিবাদের জেরে পরিবারের পরিজনদের সঙ্গে সম্পর্কের বন্ধন ক্রমশ দুর্বল হয়ে এসেছিল৷ তাঁর এই সিদ্ধান্তে হতচকিত পরিজন এবং গ্রামবাসীরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bizarre: জীবিত অবস্থায় নিজেই নিজের শ্রাদ্ধশান্তি সম্পন্ন করলেন এই ব্যক্তি! কারণ জানলে চমকে যাবেন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement