advertisement

‘শক্তি’ শেষ পুলিশ ঘোড়ার, মৃত্যু হল শক্তিমানের

Last Updated:

বুধবার মৃত্যু হল শক্তিমানের ৷ কয়েকদিন আগে বিক্ষোভে সামিল হয়ে পুলিশের ঘোড়ার ওপর চড়াও হন মুসৌরির বিজেপি বিধায়ক গণেশ জোশি ৷ গুরুতর জখম হয় শক্তিমান ৷ অস্ত্রোপচার করে বাদ দিতে হয় ঘোড়াটির একটি পা ৷ নকল পা লাগিয়ে চিকিত্সা চলছিল ৷ তবে অবশেষে লড়াই শেষ হল শক্তিমানের ৷ মৃত্যুর কাছে হার মানতে হল তাকে ৷ প্রসঙ্গত, উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের বিরুদ্ধে তহবিল ‘অপব্যবহার’-এর প্রতিবাদে দলীয় কর্মীদের নিয়ে বিক্ষোভে নেমেছিলেন গণেশ যোশি ৷ সেই সময় পুলিশের একটা ঘোড়া তার সামনে চলে আসায় ঘোড়াটিকে বেধড়ক মারধর করে বিজেপি বিধায়ক ৷ ঘটনার পর অভিযুক্ত বিধায়ক গণেশ জোশির বিরুদ্ধে পুলিশের কাছে মামলা দায়ের করা হয়েছে ৷

#দেরাদুন: বুধবার মৃত্যু হল শক্তিমানের ৷ কয়েকদিন আগে বিক্ষোভে সামিল হয়ে পুলিশের ঘোড়ার ওপর চড়াও হন মুসৌরির বিজেপি বিধায়ক গণেশ জোশি ৷ গুরুতর জখম হয় শক্তিমান ৷ অস্ত্রোপচার করে বাদ দিতে হয় ঘোড়াটির একটি পা ৷ নকল পা লাগিয়ে চিকিত্সা চলছিল শক্তিমানের ৷ তবে অবশেষে লড়াই শেষ হল শক্তিমানের ৷ মৃত্যুর কাছে হার মানতে হল তাকে ৷  প্রসঙ্গত, উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের বিরুদ্ধে তহবিল ‘অপব্যবহার’-এর প্রতিবাদে দলীয় কর্মীদের নিয়ে বিক্ষোভে নেমেছিলেন গণেশ জোশি ৷ সেই সময় পুলিশের একটা ঘোড়া তার সামনে চলে আসায় ঘোড়াটিকে বেধড়ক মারধর করে বিজেপি বিধায়ক ৷ ঘটনার পর অভিযুক্ত বিধায়ক গণেশ জোশির বিরুদ্ধে পুলিশের কাছে মামলা দায়ের করা হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘শক্তি’ শেষ পুলিশ ঘোড়ার, মৃত্যু হল শক্তিমানের
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement