advertisement

Uttarakhand Tunnel Collapse: উদ্ধার হওয়া শ্রমিক, উদ্ধারকারীদের ১ লক্ষ টাকা পুরস্কার!ঘোষণা মুখ্যমন্ত্রী ধামির

Last Updated:

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সুড়ঙ্গে প্রায় ৪০০ ঘণ্টা আটকে থাকলেও ভিতর থেকে বেরিয়ে এসে প্রত্যেক শ্রমিকই বলেছেন, তাঁরা ঠিক আছেন৷

উদ্ধার হওয়া শ্রমিকের সঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী৷ ছবি- পিটিআই
উদ্ধার হওয়া শ্রমিকের সঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী৷ ছবি- পিটিআই
উত্তরকাশী: সিল্কইয়ারা সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া ৪১ জন শ্রমিককেই এক লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দেবে উত্তরাখণ্ড সরকার৷ উদ্ধারকাজ শেষ হওয়ার পর এই ঘোষণা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি৷ এ দিন রাতেই ৪১ জন শ্রমিককে অবশেষে সুড়ঙ্গ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে৷ আপাতত অস্থায়ী হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে উদ্ধার হওয়া শ্রমিকদের৷ তবে প্রত্যেকেই সুস্থ আছেন বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী৷
যেভাবে ১৭ দিন ধরে সুড়ঙ্গের ভিতরে আটকে থেকেও এই শ্রমিকরা নিজেদের মনোবল ধরে রেখেছিলেন, তাতে অভিভূত গোটা দেশ৷ একই ভাবে উদ্ধারকারীদের হার না মানা মনোভাবেও অভিভূত গোটা দেশ৷ শ্রমিকদের এই সাহসিকতার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘উত্তরকাশীতে শ্রমিক ভাইদের উদ্ধারকাজের সাফল্য প্রত্যেককে আবেগপ্রবণ করে দেওয়ার মতো৷ সুড়ঙ্গে যাঁরা আটকে ছিলেন, তাঁদের বলব, আপনাদের ধৈর্য এবং সাহস যে কাউকে প্রেরণা জোগাবে৷ আমি প্রত্যেকের মঙ্গল এবং সুস্বাস্থ্যের কামনা করি৷’
advertisement
advertisement
advertisement
মোদি আরও লিখেছেন, ‘এত দীর্ঘ অপেক্ষার পর আমাদের এই সাথীরা এবার তাঁদের প্রিয়জনের সঙ্গে দেখা করবেন, এটা খুবই স্বস্তির৷ এই কঠিন সময়ে এই শ্রমিকদের পরিজনেরাও ধৈর্য এবং সাহসের পরিচয় দিয়েছেন৷ এর জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়৷’
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীও জানিয়েছেন, সুড়ঙ্গে প্রায় ৪০০ ঘণ্টা আটকে থাকলেও ভিতর থেকে বেরিয়ে এসে প্রত্যেক শ্রমিকই বলেছেন, তাঁরা ঠিক আছেন৷ এমন কি, অ্যাম্বুল্যান্সে বসেই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা৷ ১৭ দিন পর সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসেও তাঁদের মুখে হাসি লেগেছিল৷ শ্রমিকদের এই মনোভাবেরই প্রশংসা করছে গোটা দেশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttarakhand Tunnel Collapse: উদ্ধার হওয়া শ্রমিক, উদ্ধারকারীদের ১ লক্ষ টাকা পুরস্কার!ঘোষণা মুখ্যমন্ত্রী ধামির
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement