advertisement

দলের সভাপতি তিনিই, তাই ‘সাইকেল’ তাঁর: মুলায়ম

Last Updated:

তিনিই দলের জাতীয় সভাপতি। তাই দলের প্রতীক 'সাইকেল'-এর অধিকারও তাঁর। আজ নির্বাচন কমিশনে গিয়ে এই দাবিই করেন মুলায়ম সিং যাদব।

#লখনউ: তিনিই দলের জাতীয় সভাপতি। তাই দলের প্রতীক 'সাইকেল'-এর অধিকারও তাঁর। আজ নির্বাচন কমিশনে গিয়ে এই দাবিই করেন মুলায়ম সিং যাদব। দু'দিন আগে কমিশনে ছেলে অখিলেশের জমা দেওয়া হলফনামা জাল বলেও অভিযোগ জানান তিনি।
মুখে সন্ধির কথা বলছেন বটে। কিন্তু সাইকেলের দাবি ছাড়তে নারাজ নেতাজি। সিকি শতক আগে নিজের হাতে গড়া দলের রাশ হাতে রাখতে, এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন মুলায়মি সিং যাদব। সোমবার দুপুরে তুতো ভাই শিবপাল এবং অমর সিংকে সঙ্গে নিয়ে দিল্লিতে নির্বাচন সদনে যান মুলায়ম। মিনিট চল্লিশ কথা বলেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদির সঙ্গে। সূত্রের খবর,
advertisement
- নির্বাচন কমিশনে নিজেকে সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি বলে দাবি করেন মুলায়ম
advertisement
- দলের নির্বাচনী প্রতীক 'সাইকেল'-এর ওপর একমাত্র অধিকার তাঁর বলেও দাবি করেন
- শনিবারই কমিশনে দলীয় জনপ্রতিনিধিদের সই করা সমর্থনপত্র জমা দিয়েছিল অখিলেশ শিবির
- সেই হলফনামা জাল বলেও দাবি মুলায়মের
advertisement
- ১ জানুয়ারি দলের জরুরি জাতীয় অধিবেশন ডাকেন মুলায়মের আরেক তুতো-ভাই রামগোপাল যাদব
- সেই বৈঠকে মুলায়মকে সরিয়ে সপার শীর্ষপদে বসানো হয় অখিলেশকে
- কমিশনে মুলায়ম জানান, ৩০ ডিসেম্বরই সপা থেকে বহিষ্কার করা হয়েছিল রামগোপালকে
- তাই পয়লা জানুয়ারির জাতীয় অধিবেশন এবং সেখানে নেওয়া সব সিদ্ধান্তই অবৈধ
advertisement
যদিও কমিশনের দফতর থেকে বেরিয়ে মুলায়ম বলেন, ছেলের সঙ্গে তাঁর কোনও দ্বন্দ্ব নেই। সমস্যার মূলে একজন ব্যক্তি। নাম না করলেও, আক্রমণের তির যে রামগোপালের দিকেই ছিল, তা স্পষ্ট।
১১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে উত্তরপ্রদেশের সাত দফার নির্বাচনী লড়াই। তার আগে সাইকেলর ভবিষ্যৎ আপাতত নির্বাচন কমিশনের হাতে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দলের সভাপতি তিনিই, তাই ‘সাইকেল’ তাঁর: মুলায়ম
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement