advertisement

Son returns as a Monk: ২২ বছর আগে নিখোঁজ সন্তান ফিরলেন সাধু হয়ে! মায়ের দিকে এগিয়ে দিলেন ভিক্ষাপাত্র

Last Updated:

Son returns as a Monk: দু’ দশক আগে নিখোঁজ হয়ে গিয়েছিল ১১ বছরের বালক৷ এ বার সে বাড়িতে ফিরে এলেন সাধু হয়ে৷ জন্মদাত্রীর সামনে এগিয়ে দিলেন ভিক্ষাপাত্র৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
হারিয়ে যাওয়া সন্তান ফিরে এল ২২ বছর পর৷ চাঞ্চল্যকর এই ঘটনা উত্তরপ্রদেশের অমেঠী জেলার৷ দু’ দশক আগে নিখোঁজ হয়ে গিয়েছিল ১১ বছরের বালক৷ এ বার সে বাড়িতে ফিরে এলেন সাধু হয়ে৷ জন্মদাত্রীর সামনে এগিয়ে দিলেন ভিক্ষাপাত্র৷ দীর্ঘ দু দশক পর মা ছেলের মুখোমুখি হওয়ার আবেগঘন দৃশ্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ ব্রহ্মচারীর পোশাক পরে ষড়ঙ্গী বাজাতে বাজাতে ছেলে আসেন মায়ের সামনে৷ করুণ সুর বাজিয়ে ভিক্ষা প্রার্থনা করেন৷
ব্রহ্মচর্যকে আপন করে নেওয়া তরুণের গলায় ছিল রাজা ভর্তৃহরিকে নিয়ে গান৷ কথিত, এই রাজাও তাঁর রাজ্য ছেড়ে দিয়েছিলেন সাধু হওয়ার জন্য৷ নিখোঁজ সন্তানকে ২২ বছর পর আবার সাধুবেশে দেখে কেঁদে ফেলেন তাঁর মা৷ জানা গিয়েছে ২২ বছর আগে নিখোঁজ হয়ে যায় ১১ বছরের পিঙ্কু৷ পড়াশোনা না করে দিনরাত গুলি খেলার জন্য বাবা রতিপাল এবং মা ভানুমতী তাকে তিরস্কার করেছিলেন৷ তার জেরেই অমেঠীর খরৌলি গ্রামের বাড়ি ছেড়ে চলে যায় অভিমানী বালক৷
advertisement
advertisement
আরও পড়ুন : আজ সন্ধ্যায় এই রঙের পোশাক পরে শনিদেবের পুজো করুন! কোনও ভুল না করে এই গাছের নীচে প্রদীপ রাখুন, তুষ্ট হবেন দেবতা
এর পর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে বহু জল৷ গত সপ্তাহে খরৌলি গ্রামে এক সাধু আসেন৷ শেষ পর্যন্ত জানা যায় এই সাধু আর কেউ নন, গ্রামেরই ছেলে পিঙ্কু৷ ২২ বছর পর ফিরেছেন নিজের শিকড়ে৷ তড়িঘড়ি খবর যায় বর্তমানে দিল্লিবাসী দম্পতি রতিপাল এবং ভানুমতীর কাছে৷ ছেলেকে দেখতে ছুটে আসেন তাঁরা৷ সন্তানের দেহে একটি পুরনো ক্ষতচিহ্ন দেখে চিনতে পারেন ভানুমতী৷ সন্ন্যাস গ্রহণ করা সন্তানকে ভিক্ষাও দেন মা৷ কিন্তু এই সাক্ষাৎ দীর্ঘস্থায়ী হয়নি৷ মায়ের কাছে ভিক্ষা নিয়ে আরও একবার গ্রাম ছেড়ে চলে যান সন্তান৷ পরিবার, পরিজন থেকে শুরু করে গ্রামবাসী-কারওর কথাতেই আটকে রাখা যায়নি তাঁকে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Son returns as a Monk: ২২ বছর আগে নিখোঁজ সন্তান ফিরলেন সাধু হয়ে! মায়ের দিকে এগিয়ে দিলেন ভিক্ষাপাত্র
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement