advertisement

বোম্বে হাইকোর্ট : অবিবাহিতা সাবালিকাও বাবার কাছে ভরন পোষণ দাবি করতে পারবে

Last Updated:

বোম্বে হাইকোর্টে আজ এক ঐতিহাসিক রায় ঘোষণা করে । অবিবাহিত মেয়ের যদি ১৮ বছর বা তার বেশিও বয়স হয়ে থাকে । বাবা-মায়ের যদি বিবাহ বিচ্ছেদ হয় বা তাঁরা আলাদা থাকেন তবুও সেই ক্ষেত্রে সেই মেয়ে নিজের ভরন পোষণ বাবার থেকে দাবি করতে পারবে ।

#মুম্বই: বোম্বে হাইকোর্টে আজ এক ঐতিহাসিক রায় ঘোষণা করে । অবিবাহিত মেয়ের যদি ১৮ বছর বা তার বেশিও বয়স হয়ে থাকে । বাবা-মায়ের যদি বিবাহ বিচ্ছেদ হয় বা তাঁরা আলাদা থাকেন তবুও সেই ক্ষেত্রে সেই মেয়ে নিজের ভরন পোষণ বাবার থেকে দাবি করতে পারবে । শনিবার এমনই এক নজিরবিহীন রায় ঘোষণা করে বিচারক ভারতী ডেঙরের ডিভিশন বেঞ্চ ।
advertisement
মুম্বইবাসী এক মহিলার দায়ের করা মামলার শুনানি ছিল । পারিবারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন তার স্বামীর কাছে । এখন পারিবারিক সূত্রে কোনও ভাবেই তাঁর স্বামী যুক্ত নয় । আলাদা হয়ে যাওয়া ঐ  দম্পতির তিন সন্তান । দুই ছেলে ও এক মেয়ে । মেয়ের বয়স ১৯ বছর ।
advertisement
দম্পতির বিয়ে হয় ১৯৮৮ তাঁরা আলাদা হন ১৯৯৭ এ । যতদিন তাঁদের সন্তানরা নাবালক ছিল ততদিন তাদের বাবা - মা ও ৩ সন্তানের ভরন পোষণের দায়িত্ব নেয় । কিন্তু মেয়ের ১৮ বছর সম্পূর্ণ হতেই মেয়ের ভরন পোষণের দ্বায়িত্ব নিতে অস্বীকার করে ।
advertisement
হাইকোর্টে এক হলফনামায় মহিলা দাবি করেন । যদিও আজ তাঁর কন্যা সাবালিকা সে তার উচ্চশিক্ষার খরচ চালানোর জন্য মায়ের ওপর নির্ভরশীল ।
মহিলা আরও জানান তাঁর দুই পুত্র এখনও পারিবারিক খরচ বহন করার জন্য প্রস্তুত নয় । একজন তার এডুকেশনাল লোনের টাকা শোধ করছে আর একজন এখনও কোন চাকরি পায়নি ।
advertisement
বর্তমানে ঐ মহিলা তাঁর স্বামীর থেকে ভরন পোষণ বাবদ ২৫ হাজার টাকা পাচ্ছেন তিনি আরও অতিরিক্ত ১৫ হাজার টাকা দাবি করেন ।
পারিবারিক আদালত বিষয়টিতে অনুমোদন না দিয়ে বলেছে ভারতীয় দণ্ডবিধির ১২৫ (১) বি কোড ক্রাইম প্রসিডিওর ধারা অনুযায়ী । ভরন পোষণ কেবলমাত্র নাবালক সন্তানের ক্ষেত্রেই দেওয়া হয় । বিচারক ডেঙরি জানান সংবিধানে আছে  প্রাপ্ত বয়স্ক সন্তান ভরন পোষণের আওতায় আসেনা যদি সে শারীরিক বা মানসিক প্রতিবন্ধি না হয় ।
advertisement
কিন্তু অতীতের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের রায় অনুযায়ী বলা যেতে পারে যদি সাবালক মেয়ে নিজের ভরন পোষণ নিজেই না করতে পারে সে ক্ষেত্রে ভরন পোষণের দাবি তার জানাতেই পারে । সে ক্ষেত্রে তার সে যদি প্রতিবন্ধি না ও হয় তাকে বঞ্চিত করা যাবেনা । এই মর্মে বোম্বে হাইকোর্ট নির্দেশ দেয় পারিবারিক আদালতকে মহিলার দাবি মেনে নিয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে  ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বোম্বে হাইকোর্ট : অবিবাহিতা সাবালিকাও বাবার কাছে ভরন পোষণ দাবি করতে পারবে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement